এক্সপ্লোর

করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরিতে গুরুত্বপূর্ণ সাফল্য ইজরায়েলের, দাবি করলেন প্রতিরক্ষা মন্ত্রী

গবেষকরা সেই প্রোটিনের সন্ধান পেয়েছেন যা রোগীর শরীরেই জীবাণুটিকে মেরে ফেলতে পারে। এ ব্যাপারে শিগগিরই একটি গবেষণাপত্র প্রকাশিত হবে।

জেরুজালেম: ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন, তাঁদের দেশের প্রধান জীববিদ্যা গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা করোনাভাইরাসের অ্যান্টিবডি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছেন। ইতিমধ্যেই ওই অ্যান্টিবডি তৈরি করে ফেলেছেন তাঁরা, এখন চলছে পেটেন্ট সংক্রান্ত কাজকর্ম, একই সঙ্গে চিকিৎসার জন্য হচ্ছে মাস প্রোডাকশন। বেনেট গতকাল ইজরায়েলের নেস জিওনা এলাকায় ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ ওরফে আইআইবিআর-এর ল্যাবে গিয়েছিলেন। এই সংস্থার দেখাশোনা করে খোদ প্রধানমন্ত্রীর অফিস, করোনার টিকা তৈরির দায়িত্ব এদের ওপর দেওয়া হয়। সেখানে তাঁকে দেখানো হয় উদ্ভাবিত সেই অ্যান্টিবডি যা ভাইরাসটিকে আক্রমণ করে সংক্রমিতের শরীরের ভেতরেই তাকে নিষ্ক্রিয় করে দিতে পারে। তাঁর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এ কথা। পেটেন্ট নেওয়ার পর্ব শেষ হলে গবেষকরা এই অ্যান্টিবডি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলির দ্বারস্থ হবেন। মার্চেই এক ইজরায়েলি সংবাদপত্র চিকিৎসকদের উদ্ধৃত করে বলে, ওই প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা করোনা জীবাণুর বায়োলজিক্যাল মেকানিজম বোঝার ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন। এর ফলে অ্যান্টিবডি তৈরির কাজ সহজ হবে, তারপর তৈরি হবে টিকা। সেই গবেষণার তৈরি অ্যান্টিবডিই বেনেটকে দেখানো হয়েছে কিনা তা পরিষ্কার নয়। মানুষের ওপর এর পরীক্ষা হয়েছে কিনা এখনও জানানো হয়নি, তবে চিকিৎসা সংক্রান্ত কিছু পদক্ষেপ করা হয়েছে বলে খবর। গবেষকরা সেই প্রোটিনের সন্ধান পেয়েছেন যা রোগীর শরীরেই জীবাণুটিকে মেরে ফেলতে পারে। এ ব্যাপারে শিগগিরই একটি গবেষণাপত্র প্রকাশিত হবে।

সেরা শিরোনাম

News Live Updates: নাদনঘাটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম
নাদনঘাটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম
Bollywood News: মুম্বই বাসাবদল করছেন সলমন খান? গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের এক কামরার ফ্ল্যাটকে বিদায়? নেপথ্যে কি বিশনোই গ্যাং, উঠছে প্রশ্ন
মুম্বই বাসাবদল করছেন সলমন খান? গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের এক কামরার ফ্ল্যাটকে বিদায়? নেপথ্যে কি বিশনোই গ্যাং, উঠছে প্রশ্ন
Maharashtra TET Cancelled: ফের প্রশ্নপত্র ফাঁস! মহারাষ্ট্রে টেট বাতিল, পরীক্ষার মাত্র ২৪ ঘণ্টা আগে
ফের প্রশ্নপত্র ফাঁস! মহারাষ্ট্রে টেট বাতিল, পরীক্ষার মাত্র ২৪ ঘণ্টা আগে
Lohagad Murder Case: 'মাথায় পরচুলা ... তোতলা... কেতনকে কেন পাত্র হিসেবে পছন্দ ছিল না...সব কারণ বলেই দিলেন অভিযুক্ত সিয়া?
মাথায় পরচুলা ... তোতলা... কেতনকে কেন পাত্র হিসেবে পছন্দ ছিল না...সব কারণ বলেই দিলেন অভিযুক্ত সিয়া?

ভিডিও

Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮
Weather News: রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ, ভিজবে কোন কোন জেলা?
Chok Bhanga 6ta: তারাতলায় গোডাউন বিপর্যয়ের আজ তৃতীয় দিন,পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ayush Singh AI Success Story : দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Chief Breakup Officer: ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
Viral News : মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
Earthquake : ফের ভূমিকম্পের জোর ধাক্কা ! ৪.৯ মাত্রার ভূমিকম্প ভেনেজুয়েলায়, বড় বিপর্যয়ের পর নতুন আতঙ্ক
ফের ভূমিকম্পের জোর ধাক্কা ! ৪.৯ মাত্রার ভূমিকম্প ভেনেজুয়েলায়, বড় বিপর্যয়ের পর নতুন আতঙ্ক
ভেনেজুয়েলার পর এবার ভূমিকম্পের ধাক্কা ভারতের কাছেই, সকাল-সকাল থরথর করে কাঁপল মাটি
Pakistan Earthquake: ভেনেজুয়েলার পর এবার ভূমিকম্পের ধাক্কা ভারতের কাছেই, সকাল-সকাল থরথর করে কাঁপল মাটি
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
FIFA World Cup 2026: কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
Embed widget