এক্সপ্লোর

Gaza Truce Talk:সংঘর্ষবিরতির জন্য হামাসের শর্তে নারাজ নেতানইয়াহু, 'রাফা'-য় এলাকা খালি করতে বার্তা আইডিএফের

Israel Hamas Conflict: সংঘর্ষবিরতির জন্য হামাস যে সব শর্ত দিয়েছিল, তা মানতে নারাজ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। অতএব, রবিবারের পর থেকে সংঘর্ষবিরতির আলোচনাও বিশ বাঁও জলে।

নয়াদিল্লি: সংঘর্ষবিরতির জন্য হামাস যে সব শর্ত দিয়েছিল, তা মানতে নারাজ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু (Israel PM On Ceasefire Agreement Talk)। অতএব, রবিবারের পর থেকে সংঘর্ষবিরতির আলোচনাও বিশ বাঁও জলে। বরং, গাজার দক্ষিণাংশের রাফা এলাকার বাসিন্দাদের নতুন করে বাড়ি-ঘরদোর খালি করার বার্তা দিতে শুরু করেছে আইডিএফ। ইজরায়েলের সেনাবাহিনীর স্পষ্ট ঘোষণা, জঙ্গিদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে আক্রমণ শানাবে তারা। 

বিশদ...
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ট জানান, গাজায় সংঘর্ষবিরতি প্রত্যাখ্যান করেছে হামাস। ফলে পণবন্দিদের মুক্ত করতে রাফা-য় সামরিক অভিযান জরুরি, মনে করে ইজরায়েল। আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলির মতে, এই মুহূর্তে গাজার বাসিন্দাদের প্রায় এক-চতুর্থাংশ অর্থাৎ অন্তত ১৪ লক্ষ প্যালেস্তাইনি রাফায় রয়েছেন। সামরিক অভিযানের জন্য ওই এলাকা ছেড়ে তাঁদের গাজার আরও দক্ষিণাংশে চলে যেতে বার্তা পাঠাচ্ছে আইডিএফ। টেক্সট মেসেজ, ফোন, মাইক্রোফোনে আরবি ভাষায় ঘোষণা-- সব রকম ভাবেই এলাকা ছেড়ে চলে যেতে বার্তা দেওয়া হচ্ছে বাসিন্দাদের। কিন্তু ঘটনা হল, এই বাসিন্দাদের বড় অংশই গত কয়েক মাস যাবৎ তাড়া খেয়ে বেড়াচ্ছেন। সংঘর্ষবিধ্বস্ত গাজার অন্য অংশ থেকে পালাতে পালাতেই রাফা ও সংলগ্ন এলাকায় মাথা গোঁজার ঠাঁই পেয়েছিলেন তাঁরা। এই মুহূর্তে তাঁদের ভরসা বলতে রাষ্ট্রপুঞ্জের দেওয়া ত্রাণশিবির এবং আন্তর্জাতিক সংগঠনের পাঠানো খাবার। শৌচাগার এবং স্বাস্থ্য় পরিষেবা তেমন ভাবে আর কিছু বাকি নেই। এর মধ্যে ফের এলাকা ছেড়ে দেওয়ার বার্তা শোনাল আইডিএফ। হামাসের এক শীর্ষস্থানীয় অধিকর্তার মতে, এমন পরিস্থিতিতে ইজরায়েল সামরিক অভিযান চালালে ভয়ঙ্কর পরিণতি হবে।

আর যা...
গত অক্টোবরে প্রথমে  হামাসের হামলা এবং ইজরায়েলের জবাবি হানার পর থেকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি টালমাটাল। গাজার পরিস্থিতি নরকসম হয়ে ওঠায় বার বার ইজরায়েলের কাছে সংঘর্ষবিরতির আর্জি জানায় আন্তর্জাতিক মঞ্চগুলি। কিন্তু গত কাল, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানইয়াহু জানিয়ে দেন, হামাসের শর্ত মেনে সংঘর্ষবিরতি সম্ভব নয়। তিনি বলেন, 'আমরা এমন কোনও পরিস্থিতি মেনে নিতে পারব না যার ফলে হামাস ব্রিগেড ফের বাঙ্কার থেকে বেরিয়ে এসে, গাজার নিয়ন্ত্রণ নিয়ে সামরিক পরিকাঠামো তৈরির সুযোগ পাবে।' পাশাপাশি, ইজরায়েলে অল-জাজিরার দফতরও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়  নেতানইয়াহু প্রশাসন। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:ম্যাচের দিন প্রয়াত ইউটিউবার 'Angry Rantman' ওরফে অভ্রদীপ সাহাকে শ্রদ্ধা চেলসির

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget