এক্সপ্লোর

অন্যরা ভারতকে গণতন্ত্র নিয়ে জ্ঞান দিচ্ছে এটাই পরিহাসের, সংসদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কথায়, আগামী ২৫ থেকে ২৬ বছর ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। ২০৪৭ সালে স্বাধীনতার ১০০ বছর হবে। তার মধ্যে ভারতকে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে।

নয়াদিল্লি: নতুন সংসদ ভবন ভারতের আকাঙ্ক্ষা পূরণ করবে। একইসঙ্গে এই ভবন আত্মনির্ভর ভারত তৈরির অন্যতম সহায়ক হবে। বৃহস্পতিবার সংসদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভূমিপুজোর মধ্যে দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীন ভারতের অন্যতম প্রধান মঞ্চ সংসদ। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বক্তব্য রাখেন মোদি। তিনি বলেন, পুরনো সংসদ ভবন ১০০ বছর আগে তৈরি করা হয়েছিল। তা ভারতের চাহিদা পূরণ করেছে। নতুন ভবন একবিংশ শতাব্দীতে ভারতের আকাঙ্ক্ষা পূরণ করবে। ১৩০ কোটি ভারতবাসীর গর্বের দিন আজ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা। পুরনো এবং নতুনের মধ্যে সমতা বজায় রাখার উদাহরণ এই সংসদ ভবন। সময় এবং চাহিদা পূরণের জন্য পরিবর্তন প্রয়োজন। কীভাবে সংসদ ভবন কাজে লাগবে তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। মোদির কথায়, সবথেকে বেশি উপকৃত হবেন সাংসদরা। একইসঙ্গে তাঁদের সঙ্গে যারা দেখা করতে আসবেন তাঁরাও উপকৃত হবেন। কারণ পুরনো ভবনের থেকে নতুন ভবন অনেক বড়। ১০০ বছরের পুরনো সংসদ ভবন অনেকবার সংস্কার করা হয়েছে। কিন্তু এবার নতুনের প্রয়োজন। বিশ্বের বহু দেশ গণতন্ত্র নিয়ে শিক্ষা দেয়। তারা স্বাধীনতা, গণতন্ত্র নিয়ে কথা বলতে গিয়ে নির্বাচন এবং প্রশাসন নিয়ে কথা বলে। কিন্তু ভারতে স্বাধীনতা জীবনের সঙ্গে এগিয়ে চলেছে। বহু বছর ধরে চর্চার মাধ্যমে স্বাধীনতা ভারতবাসীর অঙ্গ হয়েছে। অনেক কিছুই পরিবর্তন হয়েছে। কিন্তু স্বাধীনতার বদল হয়নি। আমার মনে হয় ভারত একদিন স্বাধীনতার জননী হয়ে উঠবে বিশ্বের দরবারে। প্রধানমন্ত্রীর কথায়, আগামী ২৫ থেকে ২৬ বছর ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। ২০৪৭ সালে স্বাধীনতার ১০০ বছর হবে। তার মধ্যে ভারতকে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে। বিশ্বের দরবারে প্রথম হতে হবে ভারতকে। একইসঙ্গে রাজনৈতিক নেতাদের এই কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সংসদের নতুন ভবনে লোকসভায় ৮৮৮ জন বসতে পারবেন। রাজ্যসভায় বসতে পারবেন ৩৮৪ জন। বর্তমান সংসদ ভবনে লোকসভায় ৫৪৩ জন এবং রাজ্যসভায় ২৪৫ জন বসতে পারেন। যৌথ অধিবেশনে একসঙ্গে ১২২৪ জন বসতে পারবেন সংসদের নতুন ভবনে। ৬৪ হাজার ৫০০ বর্গফুটের এই ভবন তৈরি করতে খরচ হবে ৯৭১ কোটি টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget