এক্সপ্লোর

Nirmala Sitharaman Attack TMC: তৃণমূল মানে 'গ্রাস রুট'...যা সাধারণ মানুষের বঞ্চনার প্রতীক হয়ে গিয়েছে: কেন্দ্রীয় অর্থমন্ত্রী

শুক্রবার লোকসভায় বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

নয়াদিল্লি: সংসদে বাজেট বিতর্কের উত্তর দিতে গিয়ে, বাজেটকে 'বাংলা বিরোধী' বলার জন্য তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) । রাজ্যের শাসক দলকে আক্রমণ করে তিনি বলেন, চাকরি নেই, কারখানা নেই, কোনও লক্ষ্য নেই- এটাই এখন বাংলা। তৃণমূল কংগ্রেস আজকের দিনে তৃণমূল স্তরের মানুষের দুর্ভোগ আর বঞ্চনার প্রতীক হয়ে গেছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

মোদি সরকারের বাজেট পেশের পর এক সপ্তাহ পেরিয়ে গেছে। তবে তা নিয়ে সংসদে চাপানউতোর এখনও চলছে। শুক্রবার লোকসভায় বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মঙ্গলবার তার জবাবে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, "তৃণমূল মানে 'গ্রাস রুট', কংগ্রেস যা তৃণমূল স্তরে থাকায় নিজেকে গর্বিত মনে করে। যা (তৃণমূল কংগ্রেস) আজকের দিনে তৃণমূল স্তরে সাধারণ মানুষের দুর্ভোগ আর বঞ্চনার প্রতীক হয়ে গেছে। আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। ১০০ দিনের কাজ প্রকল্পে ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড, তৃণমূল স্তরের মানুষের জন্য বরাদ্দ টাকা লুঠ করা করেছে দলের ক্যাডাররা। ১০০ কোটি মিড ডে মিল দুর্নীতি, রেশন মাফিয়া- রাজ্যে তৃণমূল স্তরে বৃদ্ধি পাচ্ছে। চাকরি নেই, কারখানা নেই, কোনও লক্ষ্য নেই- এটাই এখন আপনার বাংলা।''

সংসদে যখন নির্মলা সীতারমণ জবাব দিচ্ছিলেন, তখনই প্রতিবাদে সরব হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্ররা। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, " কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। রাজনৈতিক পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে প্রতিশোধপরায়ণ। বাংলাকে নিয়ে তিন বছর ধরে একই কথা বলছেন। বাংলায় যারা যারা অন্যায় করেছে তাদের, আমরা তো বলেছি ধরে ধরে ঢুকিয়ে দাও। কিছু না, এটা রাজনৈতিক। বাংলাকে যাতে বঞ্চিত করা যায় তার জন্য কথা। আপনি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে প্রতিশোধপরায়ণ।'' মহুয়া মৈত্র উল্লেখ করেন, "তিনি বার বার ভাঙা রেকর্ডের মতো বলে যাচ্ছেন, আমরা টাকা দিয়েছি, আপনাদের অভিযোগ আছে। আমাদের দেড়শোর বেশি অ্যাকশন টেকেন রিপোর্ট দেওয়া হয়েছে, দেড়শোর বেশি ইন্সপেকশন হয়েছে। তারপরেও বাংলা বিরোধী বাজেট। এরা টাকা দিচ্ছে না। একজন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হয়ে বলছেন, তৃণমূলের দ্বারা তৃণমূল স্তরের মানুষ অত্যাচারিত হচ্ছে। আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, আপনি সংসদে দাঁড়িয়ে এরকম রাজনৈতিক মন্তব্য করতে পারেন না।''


আরও পড়ুন: Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক, তৃণমূলের রক্তদান শিবির ঘিরে বিতর্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget