এক্সপ্লোর

নজিরবিহীন সঙ্কট, লকডাউনে সংসার চালাতে তরিতরকারি বেচছেন জয়পুরের এই স্যাকরা

জয়পুরের রামনগরে তাঁর দোকান জিপি জুয়েলারি শপ আগেও গয়নায় ভরা থাকত। সেখানে এখন রয়েছে আলু পটল, বাঁধাকপি।

জয়পুর: ২৫ বছর ধরে সোনারুপো বিক্রি করেছেন। হুকুমচাঁদ সোনি দুঃস্বপ্নেও ভাবেননি, পেট চালানোর জন্য একদিন তাঁকে এতদিনের কারবার ছেড়ে শাকসবজি বিক্রি করতে হবে। কিন্তু যা কল্পনার অতীত ছিল, তাই সত্যি করে তুলেছে এই লকডাউন। জয়পুরের রামনগরে তাঁর দোকান জিপি জুয়েলারি শপ আগেও গয়নায় ভরা থাকত।   সেখানে এখন রয়েছে আলু পটল, বাঁধাকপি। গয়না ওজনের দণ্ডে এখন তিনি আলু পেঁয়াজ মেপে দেন। আগের সেই শৌখিন খদ্দেররা কোথায় যেন ভ্যানিশ হয়ে গিয়েছেন, বদলে দেখা দিয়েছেন বাজারের ব্যাগ হাতে ব্য়স্তসমস্ত ক্রেতার দল। হুকুমচাঁদ বলেছেন, দিনকয়েক হল দোকানে তরিতরকারি বিক্রি করা শুরু করেছেন তিনি। বিশেষ কিছু সঞ্চয় ছিল না, মূলধনও এমন কিছু নয়। এখন গয়না বিক্রি সম্ভব নয়, ফলে পেট চালাতে সবজি বিক্রি করা ছাড়া এই মুহূর্তে আর উপায় কী! হুকুমচাঁদ বলেছেন, এতদিন ধরে ঘরে বসে রয়েছি, কে আমাদের খাবারদাবার, টাকাপয়সা দেবে?  আংটি, কানের দুলের মত ছোটখাটো গয়না বিক্রি করতাম, সঙ্গে সারাতাম ভেঙে যাওয়া গয়না। তাতে এতদিন সংসার চলে যেত কিন্তু এখন তো আর চলছে না। শুধু আমি তো নই, অন্য দোকানিরাও নিশ্চয়ই এমন সমস্যায় পড়েছেন। পরিবারে তিনিই একমাত্র রোজগেরে। হুকুমচাঁদ জানিয়েছেন, এতদিনের ব্যবসা বন্ধ রেখে এভাবে তরকারি বেচার সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কিন্তু যাই হোক, এখন তো তিনি উপার্জন করছেন, বাড়িতে চুপচাপ বসে থাকার থেকে শত গুণে ভাল। দোকানের ভাড়া দিতে হয়, মায়ের দেখাশোনা করতে হয়। ছোট ভাই মারা গিয়েছেন, তাঁর পরিবারকেও সাহায্য করতে হয় তাঁকে। কৃষকদের বাজার থেকে প্রতিদিন সবজি কিনে আনেন হুকুমচাঁদ, তারপর টেম্পো ভাড়া করে নিয়ে আসেন দোকানে। তিনি জানেন কাজই ঈশ্বরের উপাসনা। ব্যস, এটুকুই যথেষ্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janata Party : NEET-কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদত্যাগ-দাবিতে জমায়েত, তার আগে সমর্থকদের উদ্দেশে বার্তা CJP প্রতিষ্ঠাতার
Cockroach Janata Party : NEET-কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদত্যাগ-দাবিতে জমায়েত, তার আগে সমর্থকদের উদ্দেশে বার্তা CJP প্রতিষ্ঠাতার
ABP Ananda Top 10, 5 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 5 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Swarup Biswas: 'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
Firhad Hakim: ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি, ১ ঘণ্টা ধরে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ
ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি, ১ ঘণ্টা ধরে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget