এক্সপ্লোর

Headphone explosion death: ব্লু-টুথ হেডফোন ফেটে গেল কানে, হাসপাতালে নিয়ে যেতেই মৃত যুবক

প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার প্রস্তুতি চলছিল জোরকদমে। বাড়িতেই ব্লু-টুথ হেডফোন কানে লাগিয়ে ঝালিয়ে নিচ্ছিলেন সিলেবাস। হঠাৎই ছন্দপতন ঘটে বিকট আওয়াজে।

জয়পুর: কাজের ব্লু-টুথ হেডফোনই 'কাল হল' যুবকের। কানে হেডফোন ফেটে মৃত্যু হল জয়পুরের এক বাসিন্দার। পুলিশ জানিয়েছে, পড়ার জন্য হেডসেট ব্যবহার করছিলেন বছর ২৮-এর ওই যুবক। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার প্রস্তুতি চলছিল জোরকদমে। বাড়িতেই ব্লু-টুথ হেডফোন কানে লাগিয়ে ঝালিয়ে নিচ্ছিলেন সিলেবাস। হঠাৎই ছন্দপতন। ঘটে বিকট আওয়াজ। কিছু বুঝে ওঠার আগেই পরিচিতরা দেখেন, জ্ঞান হারিয়েছেন রাকেশ। তারপর আর সম্বিত ফেরেনি যুবকের। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, দুই কানেই মারাত্মক ক্ষতি হয়েছে রোগীর। পরে চিকিৎসা শুরু হলেও রাকেশকে বাঁচানো যায়নি। তাঁকে মৃত বল ঘোষণা করেন চিকিৎসকরা।

ঘটনার আকস্মিকতা চমকে দিয়েছে জয়পুরের চোমুর বাসিন্দাদের। পাশের বাড়ির ছেলের ব্লু-টুথ হেডফোন ফেটে মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁরা। সংবাদ সংস্থা পিটিআইকে স্থানীয় পুলিশ জানিয়েছে, ব্লু-টুথ হেডফোন কোনও ইলেকট্রিকের বোর্ডের সঙ্গে যুক্ত ছিল। সেই থেকেই বিস্ফোরণ ঘটেছে। যুবকের মৃত্যু প্রসঙ্গে সিদ্ধিবিনায়ক হাসপাতালের চিকিৎসক এলএন রুন্দলা জানান, রোগীকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসার সময় উনি মারা যান। সম্ভবত হার্টফেল করে মৃত্যু হয়েছে যুবকের। 

পুলিশ জানিয়েছে, গত ফেব্রুয়ারিতেই বিয়ে করেছিলেন রাকেশ। পরিবারে তিনিই ছিলেন বড় ছেলে। স্বাভাবিকভাবেই ছেলের এই মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। তবে এই ধরনের ঘটনা এই প্রথম নয়। অতীতেও বিভিন্ন ইলেকট্রনিক গেজেটের বলি হয়েছে মানুষ। দুর্গাপুরের বেনাচিতিতে এই ধরনের ঘটনা ঘটে। মোবাইল ফোন চার্জে দিয়ে কথা বলার সময় তা ফেটে আগুন ধরে যায়। প্রাথমিক ভাবে ধারণা, শর্ট সার্কিট থেকেই মোবাইলে বিস্ফোরণ ঘটে। যা থেকে যুবতীয় গায়ে আগুন লাগে। পরে সেই আগুনেই মৃত্যু হয় দুর্গাপুরের যুবতীর।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, মোবাইল বা কোনও ইলেকট্রিক্যাল গেজেট চার্জে দিয়ে কথা বলতে নেই। অতিরিক্ত তাপ বেড়ে যাওয়ায় তা ফাটার সম্ভাবনা থাকে। অতীতেও এই ধরনের বহু ঘটনা দেখেছে বিশ্ব। স্যামসাংয়ের জনপ্রিয় নোট সিরিজ ফোনের ব্যাটারি ফেটে বিপত্তি ঘটে বহুবার। শেষে বিমানে স্যামসাঙের নির্দিষ্ট নোট সিরিজের ফোন নিষিদ্ধ ঘোষণা করে বেশ কিছু বিমানসংস্থা। 

সেরা শিরোনাম

IIM Jammu: মোদির জন্মদিনে প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানে গরহাজির থাকায় পড়ুয়াদের ৫০০ টাকা জরিমানার নিদান, প্রশ্নের মুখে IIM জম্মু
মোদির জন্মদিনে প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানে গরহাজির থাকায় পড়ুয়াদের ৫০০ টাকা জরিমানার নিদান, প্রশ্নের মুখে IIM জম্মু
TMC News: জমি কেলেঙ্কারি মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখে সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
জমি কেলেঙ্কারি মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখে সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
West Bengal News Live Updates: শালবনি জমি জালিয়াতি মামলায় CID-র ফরওয়ার্ডিং লেটারে অভিষেকের নাম
শালবনি জমি জালিয়াতি মামলায় CID-র ফরওয়ার্ডিং লেটারে অভিষেকের নাম
Bombay IIT Student Death: 'জাত তুলে গালাগাল, তাও আবার ডিরেক্টরের নির্দেশে', গুরুতর অভিযোগ IIT বম্বের মৃত ছাত্রের বাবার
'জাত তুলে গালাগাল, তাও আবার ডিরেক্টরের নির্দেশে', গুরুতর অভিযোগ IIT বম্বের মৃত ছাত্রের বাবার

ভিডিও

WB By POLL: বাঁশির বদলে উপনির্বাচনে হুমায়ুনে দলের 'টেবিল' প্রতীক, ISF পেল 'আলমারি' | ABP Ananda
TMC Inner Clash: 'দল পাশে নেই, শুধুই বিবৃতি', মন্তব্য আবু তাহেরের | ABP Ananda Live
Pranay Roy |
Alipurduar News | প্রেমিকার বাড়িতে আগুন! গুরুতর অগ্নিদগ্ধ প্রেমিকার বাবা
Nandigram News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget