এক্সপ্লোর

Jammu Kashmir News: জম্মু-কাশ্মীরের কিশতোয়ারে সেনা অভিযান, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন হাবিলদার গজেন্দ্র সিং

Anti Terror Operation: জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় চলছিল সেনা-জঙ্গি সংঘর্ষ। দু'পক্ষের গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন হাবিলদার গজেন্দ্র সিং। স্পেশ্যাল ফোর্সের হাবিলদার ছিলেন তিনি।

Jammu Kashmir News: জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে চলছিল সেনা-জঙ্গি সংঘর্ষ। দু'পক্ষের গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন হাবিলদার গজেন্দ্র সিং। স্পেশ্যাল ফোর্সের হাবিলদার ছিলেন তিনি। White Knight Corps- এর তরফে এক্স মাধ্যমে এই হাবিলদারের শহিদ হওয়ার কথা জানানো হয়েছে। Operation TRASHI-I শুরু হয়েছিল ১৮ জানুয়ারি মধ্যরাত থেকে। ১৯ জানুয়ারিও চলেছে অভিযান। সিংপুরা এলাকায় জঙ্গি দমনের জন্য অভিযান চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। সেই সময়েই সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হয়েছেন হাবিলদার গজেন্দ্র সিং। তাঁর সাহসিকতার জন্য সেনার তরফে সম্মান এবং শ্রদ্ধা জানানো হয়েছে। শহিদ হাবিলদারের পরিবারের প্রতিও শোকবার্তা জ্ঞাপন করা হয়েছে সেনাবাহিনীর তরফে। 

সূত্রের খবর, যাদের খোঁজে কিশতোয়ারে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান চলছে, তারা দলে ২ থেকে ৩ জন রয়েছে। অভিযোগ, তারা পাকিস্তান থেকে আসা জঙ্গি। সম্ভবত পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য। এই ২-৩ জন জঙ্গিকে দেখতেও পেয়েছিল সেনাবাহিনী। কিন্তু জওয়ানদের উপস্থিতি টের পেতেই এলোপাথাড়ি গুলিবৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে ছোড়া হয় গ্রেনেডও। জওয়ানদের চোখের ধুলো দিয়ে পালাতেই এই পদক্ষেপ নেয় জঙ্গিরা। আর এই সময়েই গুলিতে আহত হন ৭ জন সেনা জওয়ান। আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিশতোয়ারের ছতরু এলাকায় অভিযান চালাচ্ছিল সেনা। সেখানেই জওয়ানদের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। 

জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ ভাবে কিশতোয়ারে অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনীর জম্মু ভিত্তিক White Knight Corps. ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল সেনাবাহিনীর কাছে। ৭ জওয়ান আহত হওয়ার পরেও অভিযান থামায়নি সেনাবাহিনী। অতিরিক্ত বাহিনীর সাহায্যে ওই এলাকায় অভিযান জারি রাখা হয়েছিল। জম্মু ও কাশ্মীরের বেশ কিছু জায়গায় অভিযান চালাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সেনাবাহিনীকে। তার মধ্যে অন্যতম হল প্রতিকূল ভূখণ্ড। কোথাও থাকে ঘন জঙ্গল, কোথাও বা রুক্ষ ভূখণ্ড, খারাপ রাস্তা। কিন্তু তা সত্ত্বেও কখনই দমে যায় না নিরাপত্তাবাহিনী। সমস্ত ধরনের বাধা বিপত্তি কাটিয়ে জারি থাকে তাদের অভিযান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
CM Suvendu Adhikari: জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "SIR-এ যে ২৭ লক্ষ নাম বিবেচনাধীন ছিল.."
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget