এক্সপ্লোর

Jammu and Kashmir Encounter : সোপোরে এনকাউন্টারে খতম তিন জঙ্গি

এনকাউন্টারে খতম তিন অজ্ঞাতপরিচয় জঙ্গি। আজ জম্মু ও কাশ্মীরের সোপোরে এনকাউন্টারের ঘটনা ঘটে।

সোপোর (জম্মু ও কাশ্মীর) : এনকাউন্টারে খতম তিন অজ্ঞাতপরিচয় জঙ্গি। আজ জম্মু ও কাশ্মীরের সোপোরে এনকাউন্টারের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ট্যুইট করে বিষয়টি জানায় কাশ্মীর জোন পুলিশ।

মঙ্গলবার সকালে সোপোরে কর্তব্যরত পুলিশকর্মীদের লক্ষ্য করে প্রথমে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। প্রচুর অস্ত্র-শস্ত্র নিয়ে ছিল জঙ্গিরা। পুলিশ ও নিরাপত্তাবাহিনী যৌথভাবে অভিযান চালায়। তিন জঙ্গিকে খতম করা হয়। ঘটনার পর এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। তল্লাশি চলছে। জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। 

এর আগে গত ২১ অগাস্ট পুলওয়ামায় (Pulwama) ভারতীয় সেনার গুলিতে খতম হয় তিন জইশ জঙ্গি (JeM Militants)। খবর পেয়ে অভিযান চালায় ভারতীয় সেনা। জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করলে পাল্টা জবাব দেয় তারা। গুলির লড়াইয়ে খতম হয় তিন জইশ জঙ্গি। এলাকায় চিরুনি তল্লাশি চলছে।

তার আগে গত ৭ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বদগামে নিরাপত্তাবাহিনী গুলি করে খতম করে এক জঙ্গিকে। এক পুলিশ আধিকারিক জানান, এক জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর আসে। তার ভিত্তিতে বদগাম জেলার মোচুয়া এলাকায় তল্লাশি শুরু চালায় নিরাপত্তাবাহিনী। সেই সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গি। পাল্টা জবাব দেওয়া হয় বাহিনীর তরফে। শুরু হয় উভয়পক্ষের মধ্যে এনকাউন্টার। এক জঙ্গিকে খতম করা হয়। জঙ্গির কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়।

তার আগে গত জুন মাসে লস্কর ই তৈবার কমান্ড্যার নাদিম আব্রার ও পাকিস্তানের আরও এক জঙ্গিকে খতম করেছিল ভারতীয় নিরাপত্তাবাহিনী। শ্রীনগরের মাল্লুরা পারিম্পোরার ঘটনা। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছিলেন, শ্রীনগর এনকাউন্টারে দুই জঙ্গিকেই খতম করা হয়েছে। হাইওয়েতে জঙ্গিরা হামলা চালাতে চলেছে বলে জম্মু ও কাশ্মীর পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। এর ভিত্তিতে যৌথ অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ। পারিম্পোরায় নাকা তল্লাশির সময় একটি গাড়িকে থামানো হয়। গাড়ির আরোহীদের পরিচয় জানতে চাওয়া হয়। পিছনে বসে থাকা এক ব্যক্তি ব্যাগ খুলে গ্রেনেড বের করার চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে যৌথবাহিনী। গাড়ির চালক এবং ওই ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের মাস্ক খুলতে বলা হয়। দেখা যায়, তাদের মধ্যে একজন লস্কর ই তৈবার শীর্ষ কমান্ড্যার আব্রার ।

সেরা শিরোনাম

Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
Congress on CEC: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget