এক্সপ্লোর

JK Encounter : বড়সড় জঙ্গিহানার ছক বানচাল, জম্মুতে এনকাউন্টারে খতম ৪ জঙ্গি !

Encounter in Valley : সিধরা এলাকায় হাইওয়ের ওপর নিরাপত্তা বাহিনী ট্রাক আটকাতেই জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করে

শ্রীনগর : নতুন বছরের আগে জম্মু ও কাশ্মীরে বড়সড় জঙ্গিহানার (Terrorist Attack) ছক (Plan) বানচাল করল নিরাপত্তা বাহিনী (Security Forces)। খতম চার জঙ্গি। পুলিশ জানিয়েছে, আজ সকালে ট্রাকে চড়ে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল ৪ জঙ্গি। সিধরা এলাকায় হাইওয়ের ওপর নিরাপত্তা বাহিনী ট্রাক আটকাতেই জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনী। জওয়ানদের গুলিতে মৃত্যু হয় চার জঙ্গির। 

পুলিশ জানিয়েছে, গুলির লড়াই চলাকালীন জঙ্গিদের ট্রাকে আগুন লেগে যায়। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আনা হয়। জম্মুর এডিজিপি মুকেশ সিং বলেন, ওই এলাকায় একটি ট্রাকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। চেক পোস্টের কাছে ট্রাকটিকে থামায় পুলিশ। সেই সময় লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে খতম চার জঙ্গিই। 
কিন্তু, পালিয়ে যায় ওই ট্রাক চালক। তার খোঁজে তল্লাশি চলছে। 

জ্বলন্ত ট্রাক থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার হয়েছে। এডিজিপি জানান, "৭টি একে রাইফেল, একটি এম৪ কার্বাইন, তিনটি পিস্তল ও অন্যান্য আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।" ঘটনার পর ওই এলাকা ঘিরে ফেলা হয়। হাইওয়ে দিয়ে যান চলাচলও থামিয়ে দেওয়া হয়েছে।  

প্রসঙ্গত, দিনকয়েক আগে বিশাল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ (Arms and Ammunitions) উদ্ধার হয়। কার্যত "যুদ্ধকালীন পরিস্থিতির" মতো মজুত করা ছিল। এর মধ্যে ছিল একে-৭৪ রাইফেল, পাকিস্তানে তৈরি হ্যান্ড গ্রেনেড ও বেলুন। যাতে লেখা "আই লাভ পাকিস্তান"। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ওই আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। এমনই জানান এক সেনা আধিকারিক (Army Officer)। 

পাকিস্তানের দিক থেকে জঙ্গি অনুপ্রবেশ এবং যুদ্ধের জন্য প্রয়োজনীয় আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ কাশ্মীরে পাচারের আশঙ্কার আবহেই এই পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। কারণ, এই মুহূর্তে উপত্যকায় আগ্নেয়াস্ত্র বা গোলা-বারুদ কম পরিমাণে রয়েছে, বল মন্তব্য করেন ওই সেনা আধিকারিক।

সেনার ১৯ ইনফ্যান্ট্রি ডিভিসনের মেজর জেনারেল অজয় চন্দপুরিয়া বলেন, বিভিন্ন এজেন্সির কাছ থেকে গত দুই সপ্তাহ ধরে ইনপুট মেলে যে, অনুপ্রবেশের চেষ্টা হতে পারে এবং উরির রামপুর সেক্টরের হাতলঙ্গা এলাকার জঙ্গিরা যুদ্ধের রসদ মজুত করতে পারে। তার পরেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর তল্লাশি অভিযান শুরু হয়। হাথলঙ্গা এলাকায় গত শুক্রবার তল্লাশি অভিযান চলছিল। প্রায় ৮ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল- আটটি একে-৭৪ রাইফেল, ২৪টি একে-৭৪ রাইফেল ম্যাগাজিন, ৫৬০টি ৭.৬২ মিমি একে-৭৪ লাইভ অ্যামিউনিশন, ২৪টি চাইনিজ পিস্তল ম্যাঙ্গানিজ-সহ অন্যান্য সামগ্রী। সেনা আধিকারিকের বক্তব্য, কাশ্মীর উপত্যকার পরিস্থিতি প্রায় স্বাভাবিক। কারণ, জঙ্গি এবং যুদ্ধের রসদ সর্বকালীন কম অবস্থায় রয়েছে। 

আরও পড়ুন ; "যুদ্ধকালীন পরিস্থিতির" মতো আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার উরির LOC বরাবর !

সেরা শিরোনাম

RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
Petrol Diesel Price : আমেরিকায় ডিজেলের দামে রেকর্ড ! ভারতে শনিবার কত হল পেট্রোল - ডিজেলের দাম?
আমেরিকায় ডিজেলের দামে রেকর্ড ! ভারতে শনিবার কত হল পেট্রোল - ডিজেলের দাম?
Nepal Flash Floods : ফের বিস্ময়কর ঘটনা নেপালে, হড়পাবানের এতদিন পর উদ্ধার ৫ বছরের ভারতীয় শিশু-সহ ৩
ফের বিস্ময়কর ঘটনা নেপালে, হড়পাবানের এতদিন পর উদ্ধার ৫ বছরের ভারতীয় শিশু-সহ ৩
Jalpaiguri News: মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল
মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget