এক্সপ্লোর

India Pakistan Tension: যে কোনও সময় হতে পারে অ্যাকশন, সীমান্তে টানটান উত্তেজনা, মাথা গুঁজতে বাঙ্কারে স্থানীয়রা

ভারত-পাক দ্বন্দ্বের আবহে সীমান্তে বর্তমানে টানটান পরিস্থিতি। যে কোনও সময় হতে পারে অ্যাকশন।

নয়া দিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর ফের জম্মু কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা। পরপর চারদিন সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার। বিনা প্ররোচনায় গতকাল মধ্যরাতে কুপওয়াড়া ও পুঞ্চ জেলার কাছে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি ছুড়তে শুরু করে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। 

ভারত-পাক দ্বন্দ্বের আবহে সীমান্তে বর্তমানে টানটান পরিস্থিতি। যে কোনও সময় হতে পারে অ্যাকশন। মাথা গুঁজতে বাঙ্কার তৈরি রাখছেন স্থানীয়রা। পাকিস্তানি সামরিক পোস্টের কাছাকাছি অবস্থিত গ্রামগুলির বাসিন্দারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরনো ভূগর্ভস্থ বাঙ্কারগুলি পরিষ্কার করে সেখানে জরুরি সরবরাহ মজুত করতে শুরু করেছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর। 

গত কয়েক বছরে যে ‘আপৎকালীন আশ্রয়ে’র কথা কার্যত ভুলে গিয়েছিলেন, সেখানেই মজুত করছেন প্রয়োজনীয় সরঞ্জাম। সীমান্তবর্তী গ্রামের এক বাসিন্দা বলেন, “আমরা বাঙ্কারের কথা ভুলে গিয়েছিলাম। কিন্তু এখন নতুন করে বাঙ্কারগুলি পরিষ্কারের কাজ শুরু করছেন সবাই। উপত্যকায় যুদ্ধের আবহ তৈরি হয়েছে।”                                                                                                   

এই বাঙ্কারগুলিকে স্থানীয়রা ‘মোদি বাঙ্কার’ বলেন। মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এলওসি বরাবর প্রচুর বাঙ্কার তৈরি হয়েছে। জনসাধারণের নিরাপত্তার জন্য সরকারি সহায়তায় সীমান্ত এলাকায় এগুলি তৈরি করা হয়েছে। ২০২১ সালে প্রায় ৮ হাজার বাঙ্কার তৈরি হয়েছে।

এক বাসিন্দা সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “মানুষ বাংকারের কথা ভুলেই গিয়েছিল। এখন আবার সেগুলি পরিষ্কার করা হচ্ছে। একটা ভয় কাজ করছে, তবে আমরা আশাবাদী, উপত্যকায় শান্তি ফিরে আসবে।” 

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরুর জল্পনার মধ্যে সেই বাঙ্কারগুলিতে বিছানা, কম্বল নিয়ে যেতে শুরু করেছেন স্থানীয়রা। এক আধিকারিক জানিয়েছেন, ২০২১ সালের মধ্যে জম্মুতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর (আইবি) মাটির নীচে প্রায় ৮ হাজার বাঙ্কার তৈরি করা হয়। জম্মু, সাম্বা, পুঞ্চ, কাঠুয়া এবং রাজৌরি জেলার জন্য প্রাথমিকভাবে ১৪ হাজার ৪৬০টি বাঙ্কার তৈরির অনুমোদন দেয় কেন্দ্র। পরে আরও ৪ হাজার বাঙ্কারের অনুমোদন দেওয়া হয়।                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget