এক্সপ্লোর

Jammu Kashmir Encounter : শ্রীনগরে এনকাউন্টারে লস্কর ই তৈবার কমান্ড্যারসহ খতম ২ জঙ্গি

জম্মুতে বায়ুসেনা স্টেশনে বিস্ফোরণের পর উত্তপ্ত উপত্যকা। দুই জঙ্গিকে খতম করল ভারতীয় নিরাপত্তাবাহিনী।

শ্রীনগর : জম্মুতে বায়ুসেনা স্টেশনে বিস্ফোরণের পর উত্তপ্ত উপত্যকা। এবার লস্কর ই তৈবার কমান্ড্যার নাদিম আব্রার ও পাকিস্তানের আরও এক জঙ্গিকে খতম করল ভারতীয় নিরাপত্তাবাহিনী। শ্রীনগরের মাল্লুরা পারিম্পোরার ঘটনা। মঙ্গলবার সকালে একথা জানান কাশ্মীরের আইজিপি বিজয় কুমার।

সংবাদ সংস্থা ANI-কে আইজিপি জানান, শ্রীনগর এনকাউন্টারে দুই জঙ্গিকেই খতম করা হয়েছে। হাইওয়েতে জঙ্গিরা হামলা চালাতে চলেছে বলে জম্মু ও কাশ্মীর পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। এর ভিত্তিতে যৌথ অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ। পারিম্পোরায় নাকা তল্লাশির সময় একটি গাড়িকে থামানো হয়। গাড়ির আরোহীদের পরিচয় জানতে চাওয়া হয়। পিছনে বসে থাকা এক ব্যক্তি ব্যাগ খুলে গ্রেনেড বের করার চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে যৌথবাহিনী। গাড়ির চালক এবং ওই ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের মাস্ক খুলতে বলা হয়। দেখা যায়, তাদের মধ্যে একজন লস্কর ই তৈবার শীর্ষ কমান্ড্যার আব্রার ।

আইজিপি আরও জানান, জম্মু ও কাশ্মীরের পুলিশ, সিআরপিএফ এবং সেনা একযোগে তাকে জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে একটি গ্রেনেড এবং পিস্তল উদ্ধার করা হয়েছে। জেরার মুখে সে জানায়, মালহুরা এলাকায় একটি বাড়িতে সে একে-৪৭ রাইফেল লুকিয়ে রেখেছে। অস্ত্রটি উদ্ধারের জন্য তাকে সঙ্গে করে সেই বাড়িতে নিয়ে যাওয়া হয়। তল্লাশি বাহিনী যখন ওই বাড়িতে ঢুকছিল, তখন সেই বাড়িতে লুকিয়ে থাকা তার এক সঙ্গী গুলি চালাতে শুরু করে। প্রাথমিকভাবে তিন সিআরপিএফ জওয়ান জখম হন। আঘাত পায় আব্রার। এর পর পজিশন নেয় বাহিনী। পুরো বাড়ি ঘিরে ফেলা হয়। পাল্টা জবাব দিতেও শুরু করে। সেই সময় এনকাউন্টারে খতম হয় বাড়ির ভেতরে থাকা জঙ্গি ও লস্কর ই তৈবার শীর্ষ কমান্ড্যার আব্রার। এক-৪৭ রাইফেলটিও উদ্ধার করা হয়েছে। একাধিক হত্যার সঙ্গে আব্রার জড়িত ছিল বলে ওই আধিকারিক জানান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget