এক্সপ্লোর

জম্মু-কাশ্মীর: আংশিকভাবে চালু ব্রডব্যান্ড, ২জি পরিষেবা, এখনও নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া

তবে, এখনও সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শ্রীনগর: বুধবার থেকে জম্মু ও কাশ্মীরে আশিকভাবে চালু হল মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা। কয়েকটি ‘স্বচ্ছ ভাবমূর্তির’ ওয়েবসাইট ও জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কয়েকটি সংস্থায় ইন্টারনেট চালু করার অনুমতি দেয় জম্মু-কাশ্মীরের প্রশাসন। তবে, এখনও সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের ঘোষণা হওয়ার পরই, আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি রুখতে উপত্যকায় সবধরনের ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরপর ১৬৪ দিন কেটে গিয়েছে। এদিন রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, হাসপাতাল, ব্যাঙ্ক, সরকারি দফতর-- সহ যে সকল প্রতিষ্ঠান জরুরি পরিষেবা প্রদান করে, সেখানে ব্রডব্যান্ড পরিষেবা পুনরায় চালু করার অনুমতি দেওয়া হল। পাশাপাশি এ-ও বলা হয়, কাশ্মীর ডিভিশনে অতিরিক্ত ৪০০টি ইন্টারেনট কিওস্ক গড়ে তোলা হবে। এছাড়া, পর্যটন ব্যবসাকে তুলে ধরতে ভ্রমণ ও পর্যটন প্রতিষ্ঠানগুলিকে ব্রডব্যান্ড সংযোগের অনুমতি দেওয়া হবে। গত সপ্তাহেই জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসিত হয় কেন্দ্র ও রাজ্য প্রশাসন। শীর্ষ আদালত, জানিয়ে দেয়, এখন ইন্টারনেট হল মানুষের মৌলিক অধিকার। নির্দেশে আরও বলা হয়েছে, ই-ব্যাঙ্কিংয়ের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলিকে পোস্ট-পেইড মোবাইলে ২জি ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। এই সুবিধা জম্মু, সাম্বা, কাঠুয়া, উধমপুর ও রেয়াসিতে চালু করা হচ্ছে। তবে, পরিষেবা চালু হওয়ার আগে, পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে ‘ফায়ারওয়াল’ বসাতে হবে বলেও জানিয়ে দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget