এক্সপ্লোর

Japan Earthquake : জাপানে তীব্র ভূমিকম্প ! পরপর আফটার শক, বড় সুনামি আশঙ্কা?

জাপানে মূল ভূমিকম্পের পর বেশ কয়েকটি বড় ধরনের আফটারশকও অনুভূত হয়েছে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২ । 

সোমবার সকাল হয়েছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের ভূমিকম্পের খবরে। আর মঙ্গলবার আরও বেশি তীব্রতার ভূমিকম্প ঘটল ভূকম্পপ্রবণ জাপানে। জাপানের আবহাওয়া অফিস সূত্রেই খবর, মঙ্গলবার জাপানের পশ্চিমে চুগোকু অঞ্চলে শক্তিশালী  একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর বেশ কয়েকটি বড় ধরনের আফটারশকও অনুভূত হয়েছে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২ । বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলির জাপান অন্যতম। 

জাপানের সংস্থাটি জানিয়েছে, প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব শিমানে প্রিফেকচারে। তবে জাপানে ভূমিকম্প হলেই সুনামির আশঙ্কা সবথেকে বেশি থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এবারে  সুনামির কোনও আশঙ্কা নেই। তবে যেখানে ভূমিকম্পটি হয়েছে, সেখান থেকে মাত্র ৩২ কিলোমিটার (২০ মাইল) দূরেই জাপানের চুগোকু ইলেকট্রিক পাওয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র । এর আগে ২০১১ র সুনামিতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা দাইচি পরমাণু কেন্দ্রের চুল্লিগুলি। ফুকুসিমায় সমুদ্র তীরবর্তী দুটি পরমাণু কেন্দ্র বন্ধ করা হয়। কম্পনের জেরে ফুকুশিমায় পারমাণবিক চুল্লির কোনও ক্ষতি হয়নি বলে সরকারের তরফে জানানো হয়েছে ৷                  

এবার জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে বিদ্যুৎকেন্দ্রে কোনও অনিয়ম হয়নি। সংস্থার এক রিক জানিয়েছেন, ইউটিলিটি প্ল্যান্টের ২ নম্বর ইউনিটের উপর কোনও প্রভাব ফেলছে কিনা তা পরীক্ষা করছে। এই ইউনিটটি  ২০১১ সালের মার্চ মাসে ফুকুশিমায় ঘটে যাওয়া বিপর্যয়ের পর বন্ধ হয়ে যায়। তারপর  ২০২৪ সালের ডিসেম্বর থেকে চালু রয়েছে।  

পার হয়ে গিয়েছে ১ যুগেরও বেশি। কিন্তু আজও চোখ বন্ধ করলে সেই ভয়ানক দিনটাকে মনে করতে পারেন জাপানের পূর্ব প্রান্তের মানুষ৷ ২০১১ সাল। মার্চ মাসে হঠাৎই সেদিন দুলে উঠেছিল পায়ের তলার মাটি ৷ ধেয়ে এসেছিল সমুদ্র ৷ মুহূর্তে ছারখার হয়ে গিয়েছিল সাজানো সব কিছু৷ জলের তোড়ে কার্যত ধুয়ে গিয়েছিল জাপানের পূর্ব উপকূল৷ ভেসে গিয়েছিলেন প্রায় হাজার কুড়ি মানুষ৷ যার মধ্যে অন্তত হাজার খানেক মানুষের দেহ আর ফিরিয়ে দেয়নি সমুদ্র৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই ফুকুশিমা ও মিয়াগি প্রিফেকচার এলাকা ৷ ধ্বংস হয়ে যায় দাইচি পরমাণু কেন্দ্রের তিনটি চুল্লি ৷ সেই কেন্দ্রের কাজই  ২০২৪ সালের ডিসেম্বর থেকে চালু হয়।                           

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget