এক্সপ্লোর

Kashmir Encounter : ফের রক্তাক্ত উপত্যকা, কাশ্মীরে এনকাউন্টারে শহিদ ৩ জওয়ান; জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি !

Security Forces Joint Operation : স্থানীয় হালান জঙ্গল এলাকায় জঙ্গিরা জমায়েত করেছে। এই খবর পেয়ে যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা ও পুলিশ

কুলগাম : ফের রক্তাক্ত উপত্যকা ! জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ তিন সেনা জওয়ান। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার ঘটনা। খবর ভারতীয় সেনা সূত্রের।

স্থানীয় হালান জঙ্গল এলাকায় জঙ্গিরা জমায়েত করেছে। এই খবর পেয়ে যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা ও পুলিশ। শুক্রবার সন্ধে নাগাদ তল্লাশি অভিযান চলাকালীন এনকাউন্টার শুরু হয়ে যায় উভয়পক্ষের। নাগাড়ে গোলাগুলি শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনী। সেই সময় গোলাগুলিতে শহিদ হন তিন জওয়ান।

সেনার ১৫ কর্পের তরফে ট্যুইট করে জানানো হয়, সেখানে এখনও অভিযান চলছে। সোশ্যাল মিডিয়ায় তারা লেখে, 'কুলগামে হালানে উঁচু এলাকায় জঙ্গিরা রয়েছে, নির্দিষ্ট এই খবর পেয়ে গত ৪ অগাস্ট অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ের সময়, তিন জওয়ান আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়। তল্লাশি অভিযান চলছে।'

 

এর পর পরই সেখানে আরও বাহিনী মোতায়েন করা হয়। এর আগে গত এপ্রিল ও মে মাসে ৫ কমান্ডো-সহ ১০ সেনা জওয়ান শহিদ হন। পুঞ্চ ও রাজৌরি জেলায় পৃথক এনকাউন্টারে তাঁদের মৃ্ত্যু হয়।

প্রসঙ্গত, এই দুই এলাকা গত দুই দশক ধরে জঙ্গিমুক্ত বলে ধরা হয়।


এপ্রিল মাসে রাজৌরি সেক্টরের পুঞ্চে (Poonch) সেনার একটি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। NIA-কে ঘটনার তদন্তভার দেওয়া হয়। ঘটনাস্থল থেকে যে বুলেট পাওয়া যায়, তা চিনে তৈরি বলে দাবি করে সেনা। ড্রোন উড়িয়ে, স্নিফার ডগ এনে, ঘটনাস্থল ঘিরে চালানো হয় তল্লাশি। সেনা সূত্রের খবর পাওয়া যায়,  ভিম্বের গলি এলাকায় দুপুর ৩টে নাগাদ সেনার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। পরে গাড়িটিতে আগুন ধরে যায়। সম্ভবত গ্রেনেড হামলা চালানো হয়। নর্দার্ন কম্যান্ডের সেনা হেডকোয়ার্টারের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ওই এলাকায় তীব্র বৃষ্টি হচ্ছিল। ফলে, দৃশ্যমানতা কমে যায়। সেই সুযোগে জঙ্গিরা আর্মির গাড়ি লক্ষ্য করে গোলা-গুলি নিক্ষেপ করে। গাড়িটিতে আগুন ধরে যায়। সম্ভবত গ্রেনেড ব্যবহার করেছিল জঙ্গিরা। সেনা সূত্রের আরও খবর, ওই এলাকায় জঙ্গি মোকাবিলায় রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ানকে মোতায়েন করা হয়েছিল। তাঁরা শহিদ হন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget