এক্সপ্লোর

Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভৌগলিকভাবে একেবারে  রিং অফ ফায়ারের উপর অবস্থিত এই ইন্দোনেশিয়া । তাই ভূমিকম্পে বারবার কেঁপে ওঠে মাটি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনাও ঘটে প্রায়শই।


 মাঝে মাত্র চারটে মাস। ফের ভয়ঙ্কর ভাবে দুলে উঠল ইন্দোনেশিয়ার মাটি। ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। ১৭,০০০-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত বিশাল দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া । ভৌগলিকভাবে একেবারে  রিং অফ ফায়ারের উপর অবস্থিত এই দেশ। তাই ভূমিকম্পে বারবার কেঁপে ওঠে মাটি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনাও ঘটে প্রায়শই।

এবার ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৭.৭। শনিবার ইন্দোনেশিয়ায় ভেঙে পড়েছে একাধিক বাড়ি। কার্যত মাটির দুলুনিতে তাসের ঘরের মতো ধসেছে বাড়িঘর।  জারি হয়েছে সুনামি সতর্কতা । এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একের পর এক বহুতল ধসে পড়ার ছবি সামনে এসেছে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুসারে, ইন্দোনেশিয়ার স্থানীয় সময় তখন ভোর ৫টা ৫৮ মিনিট। ফ্লোরেসের  ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্ডে শহর থেকে ৬৮ কিলোমিটার (৪২ মাইল) উত্তর-উত্তর-পশ্চিমে। প্রাথমিক কম্পনের পর বেশ কয়েকটি আফটারশক হয়। এর ফলে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর।  ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পের পর ৫.৯, ৫.৬ এবং ৬.১ মাত্রার তিনটি বড় ধরনের আফটারশক হয়েছে।   ইন্দোনেশিয়ার সরকার এখনও ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনও বিবৃতি দেয়নি। 

তীব্র ভূমিকম্প ও একের পর এক আফটারশকে ত্রস্ত ইন্দোনেশিয়া। যে কোনও মুহূর্তে সুনামির আশঙ্কা করা হচ্ছে। সতর্ক প্রশাসন। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর উপর অবস্থিত হওয়ায় দেশটি এমনিই ভূমিকম্পের ঝুঁকিতে। বাড়তি আশঙ্কা সুনামি নিয়ে। ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করেছে, ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা । ভূমিকম্পের ফলে সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে। উপকূলীয় অঞ্চনের বাসিন্দাদের বিশেষত সতর্ক থাকতে বলা হয়েছে। 

আরও পড়ুন : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

 

কিছুদিন আগেই ভয়ঙ্কর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় কলম্বিয়া।  গত সোমবারের কলম্বিয়া কেঁপে ওঠে  ৭.৪ মাত্রার ভূমিকম্পে । তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৭ জনে ।  আহতের সংখ্যা ৩,৯৭৫ জন।   ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৫৭৫টি বাড়ি ও ছয়টি বিমানবন্দর। ভূমিকম্পটির মূল উৎস ছিল রাজধানী বোগোটা থেকে দূরে চোকো অঞ্চলের 'সান হোসে দেল পালমার'-এ। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মাটি থেকে প্রায় ৯৬ কিলোমিটার গভীরে। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে কলম্বিয়া সরকার।                 

। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget