এক্সপ্লোর

Joe Biden Israel: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে যেতে পারেন বাইডেন, গাজা দখল নিয়ে দিলেন কড়া বার্তাও!

Israel War Updates: মার্কিন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু সরকারকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, গাজায় ইজরায়েলের দখলদারিত্ব হবে একটি বড় ভুল।

নয়া দিল্লি: ইজরায়েল (Israel)-হামাস সংঘর্ষ পা দিল দশম দিনে। লেবাননে (Lebanon) হেজবোল্লার সামরিক ঘাঁটিতে এবার প্রত্যাঘাত ইজরায়েলের। নাবলাস, হেব্রন, বেথলেহেমে ইজরায়েলি সেনার হাতে পাকড়াও বহু। হামাসের বিরুদ্ধে প্রথমবার আয়রন বিম লেজার ব্যবহার করল ইজরায়েল। গাজা ছেড়ে যেতে প্যালেস্তনীয়দের দেওয়া চরম বার্তা শেষ হওয়ার পর পরই স্থল, আকাশ ও সমুদ্র - তিন পথেই ব্যাপক আক্রমণের প্রস্তুতি নিয়েছে ইজরায়েল।

এই প্রেক্ষাপটে মার্কিন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু সরকারকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট (USA President) জো বাইডেন (Joe Biden)। তিনি বলেন, গাজায় ইজরায়েলের দখলদারিত্ব হবে একটি বড় ভুল। এই প্রথম কোনও ইজরায়েলী পদক্ষেপের প্রকাশ্য বিরোধিতা করল মার্কিন মুলুক। সুত্রের খবর, ইজরায়েলকে বার্তা দিলেও আগামী কয়েক দিনের মধ্যেই হয়ত যুদ্ধবিধ্বস্থ ইজরায়েলে যেতে পারেন বাইডেন।  

যদিও হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, আঞ্চলিক সঙ্কট আরও বাড়তে পারে এমন আশঙ্কায় দেশের জন্য সমর্থনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। তবে বাইডেনের ইজরায়েল ভ্রমণ নিয়ে হোয়াইট হাউসের তরফে এখনও সরকারি ভাবে কিছু জানান হয়নি। ইজরায়েলের পরিস্থিতি নিয়ে বাইডেন মার্কিন টেলিভিশনে বলেন,  আমার মতে সমস্ত প্যালেস্তিনীয়র প্রতিনিধিত্ব করছে না হামাস। তাই আমি এটাও মনে করি যে, ইজরায়েল যদি ফের গাজ়াকে দখল করার চেষ্টা করে, তবে সেটা ভুল কাজ হবে।                                                                            

নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে ইজরায়েল-লেবানন সীমান্ত। হামাসের হামলার প্রত্যাঘাত হিসাবে আকাশপথে আগেই গাজাকে ছাড়খার করে দিয়েছে ইজরায়েল।  এবার স্থলপথে অপারেশনের প্রস্তুতি। গাজা সীমান্তে ইতিমধ্যেই ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর ট্যাঙ্ক।

সর্বশক্তি দিয়ে হামলা চালাচ্ছে ইজরায়েল। তার ফলে, গাজার অন্দরে চূড়ান্ত অস্থিরতার ছবি। হামাসের নির্দেশ উপেক্ষা করে, প্রাণভয়ে এলাকা ছেড়ে পালাচ্ছেন প্যালেস্তিনিয়রা। গৃহহীন লক্ষাধিক মানুষ।

এদিকে, ইজরায়েল-হামাস যুদ্ধের অবসান চেয়ে এদিন রাজাবাজার থেকে রামলীলা ময়দান পর্যন্ত শান্তি মিছিল করে পশ্চিমবঙ্গ জামায়তে উলেমায়ে হিন্দ। অনুষ্ঠিত হয় যুদ্ধবিরোধী কনভেনশন। উপস্থিত ছিলেন এই সংগঠনে-র রাজ্য সভাপতি ও মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget