এক্সপ্লোর

Joshimath : অতলে চলে যাচ্ছে জোশীমঠ, ১২ দিনের মধ্যে ৫.৪ সেমি ডুবেছে জনপদ, বলছে ISRO স্যাটেলাইট চিত্র

Joshimath Disaster : জনপদের মানুষদের এই মুহূর্তে নামিয়ে আনা ছাড়া উপায় নেই। কারণ এই বিপর্যয়ের হাত থেকে রক্ষার পথ নেই।  

জোশীমঠ : যত সময় গড়াচ্ছে, তত শোচনীয় হচ্ছে উত্তরাখণ্ডের জোশীমঠের পরিস্থিতি। ঘর, দোকান, হোটেল, রাস্তা - সবকিছু গ্রাস করছে বিরাট বিরাট ফাটল! তীব্র আশঙ্কায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন জোশীমঠের বহু বাসিন্দা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার রিপোর্টে সামনে আসছে ভয়ঙ্কর তথ্য। 

ভয়ঙ্কর ভাবে বসে গিয়েছে পার্বত্য জনপদ

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার উত্তরাখণ্ড শহরের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে । সেখানে দেখা যাচ্ছে, ২৭ ডিসেম্বর ( 2022 ) থেকে ৮ জানুয়ারি (২০২৩ ) এর মধ্যে ১২ দিনে ৫.৪ সেমি বসে গিয়েছে পার্বত্য জনপদ ।               

দুর্যোগের শুরু ২০২০ থেকেই

সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, জোশীমঠে এই দুর্যোগের শুরু ২০২০ থেকেই। তবে NSRC-এর মতে, সাম্প্রতিক কালে গত ১২ দিনের বসে যাওয়ার হার লক্ষণীয়। ২০২২ এর এপ্রিল থেকে নভেম্বর এর থেকে বেশিরকম বসে যাওয়া শুরু হয়েছে । এই সময়কালে দেখা গিয়েছে জোশীমঠ প্রায় ৯ সেন্টিমিটার নিচে নেমে গিয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে এই বসে যাওয়ার কেন্দ্র হল আর্মি হেলিপ্যাড এবং নরসিংহ মন্দির। 

রক্ষার পথ নেই

এদিকে, জোশীমঠ যখন সঙ্কট কাটিয়ে ওঠার উপায় খুঁজছে, পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন যে জনপদের মানুষদের এই মুহূর্তে নামিয়ে আনা ছাড়া উপায় নেই। কারণ এই বিপর্যয়ের হাত থেকে রক্ষার পথ নেই।  

জোশী মঠের পরিস্থিতি ভয়াবহ। উঠে এসেছে ভয়ঙ্কর সব দৃশ্য!জোশীমঠে বিপর্যয়ের মুখে অনেক হোটেল ভেঙে গুলি  ভাঙার কাজ শুরু হয়েছে। মাথার ওপর ছাদ ভেঙে পড়ার আশঙ্কায়, প্রাণভয়ে ঘর ছেড়েছেন সাধারণ মানুষ! 

আরও পড়ুন :

মকর সংক্রান্তির আগে তাপমাত্রা চড়ছে, তবে সামনেই রাজ্যে শীতের ঝোড়ো ইনিংস, কবে

অনিয়ন্ত্রিত নির্মাণ, উপযুক্ত পরিকল্পনার অভাবই কি জোশীমঠের বিপদ ডেকে আনল? তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। জোশীমঠের পরিস্থিতি নিয়ে আজ দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জোশীমঠের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ৪৫ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। 

এরই মধ্যে হঠাৎ হঠাৎ বৃষ্টি চিন্তা বাড়াচ্ছে! বৃষ্টির জলে নরম হচ্ছে মাটি! ফলে ফাটলের মধ্যে ধসের আশঙ্কা প্রবল হচ্ছে! প্রশ্ন হচ্ছে, জোশীমঠের আকাশ থেকে বিপদের এই মেঘ কাটবে কবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget