এক্সপ্লোর

Coromandel Express Derailment: পাশের খালে বগি! চারিদিকে 'দেহ'! কী বলছেন দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী

Train Accident: শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। কীভাবে ঘটল এই ঘটনা? সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন ওই ট্রেনেরই যাত্রী

বালেশ্বর: 'ভয়াবহ ঘটনা। আশেপাশে বহু যাত্রী পড়ে রয়েছে। চারিদিক অন্ধকার। কোথাও দেখা যাচ্ছে না। উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু আরও উদ্ধারকর্মী দরকার। ট্রেনের বগি পাশের খালে, ভয়াবহ ঘটনা।' যেখানে হয়েছে সেটা একটা লোকাল স্টেশন। অনেকে এসেছেন, কিন্তু আরও লোক লাগবে। ৪০ শতাংশ যাত্রীই হয়তো মারা গিয়েচেন, আশঙ্কা দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জয়দীপ ঘোষ।

প্রায় একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরও এক যাত্রী। ভয়ঙ্কর দুর্ঘটনা। কোনওমতে প্রাণে বেঁচেছেন কলকাতার বাসিন্দা গৌতম মুখোপাধ্যায়। পরিবারের সঙ্গে যাচ্ছিলেন। তিনি বলেন,  'A1 কোচে ছিলাম।  সবাই প্রায় ঘুমোচ্ছিল। হঠাৎ প্রচন্ড ঝাঁকুনি। যাঁরা শুয়েছিলেন সবাই নীচে পড়ে যান। অনেকেই জখম হয়েছেন। কারও মাথা ফেটেছে। কারও পায়ে খুব লেগেছে। ভয়ঙ্কর অবস্থা। আমরা কোনওমতে বাইরে বেরোতে যাই। দেখতে পাই পাশের বিদ্যুতের খুঁটি উপড়ে, তার ঢুকে গিয়েছে কামরার মধ্যে। দুটি বগি পাশের খালে পড়ে গিয়েছে।' ওই বগিদুটি অধিকাংশ যাত্রী মারা গিয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। কীভাবে ঘটল এই ঘটনা? সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন ওই ট্রেনেরই যাত্রী রূপম বন্দ্যোপাধ্যায়। ঘটনার ভয়বহতার বর্ণনা করতে গিয়ে ওই ট্রেনের যাত্রী রূপম বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিকট আওয়াজের সঙ্গে হঠাৎ ঝাঁকুনি। কতটা হেলে আছে বুঝতে পারছি না।' তিনি আরও বলেন, 'যতবার দাঁড়াবার চেষ্টা করছি। ততবারই পড়়ে যাচ্ছি। কোনদিকে বগি হেলে যাচ্ছে বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি না। কীভাবে বেরিয়েছি নিজেও জানি না। যতদূর চোখ যাচ্ছে ততদূর হেলে পড়ে রয়েছে বগিগুলি।'

দুর্ঘটনার পরই একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে

  • হাওড়ার হেল্পলাইন নম্বর - 033-26382217

  • খড়গপুরের হেল্পলাইন নম্বর - 8972073925, 9332392339

  • বালেশ্বরের হেল্পলাইন নম্বর - 8249591559, 7978418322

  • শালিমারের হেল্পলাইন নম্বর - 9903370746

  • চেন্নাইয়ের হেল্পলাইন নম্বর - 044-25330952/044-25330953/044-25354771

ঘটনাটি  নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি ট্যুইটে লিখেছেন, 'শালিমার-করমন্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় আশঙ্কিত। বাংলা থেকে বহু যাত্রী রয়েছেন ওই ট্রেনে। আমাদের রাজ্যের বেশ কিছু বাসিন্দা জখম হয়েছেন। ওড়িশা সরকারের সঙ্গে এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের সঙ্গে আমরা যোগাযোগ করছি।' আপৎকালীন কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  033- 22143526/ 22535185-এই দুটি নম্বর চালু করা হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, 'আমরা ৫-৬ জনের একটি টিম পাঠাচ্ছি ঘটনাস্থলে। ওড়িশা সরকারের সঙ্গে এবং রেলের সঙ্গে সহযোগিতা করার জন্য। ঘটনার উপর আমি ব্যক্তিগত ভাবে নজর রাখছি।'

আরও পড়ুন: ঘটনাস্থলে যাচ্ছে রাজ্যের টিম, ট্রেন দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ট্যুইট মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget