এক্সপ্লোর

Chief Justice Of India: দেশের পরবর্তী প্রধান বিচারপতি কে? কেন্দ্রের কাছে সুপারিশ পাঠালেন বর্তমান CJI

Justice BR Gavai: নিয়ম অনুযায়ী, প্রধান বিচারপতির আসনে যিনি আসীন থাকেন, নিজের উত্তরসূরির নাম তিনি সরকারের কাছে সুপারিশ করেন।

নয়াদিল্লি: দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন বিচারপতি ভূষণ রামকৃষ্ম গাভাই ওরফে বিআর গাভাই। বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁর নাম সুপারিশ করেছেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে। সরকারের তরফে নামের উপর সিলমোহর পড়লে, আগামী ১৪ মে দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিআর গাভাই। তবে মাত্র ছ'মাসই প্রধান বিচারপতি হিসেবে মেয়াদ থাকবে তাঁর। কারণ চলতি বছরের নভেম্বর মাসেই তাঁর অবসর নেওয়ার কথা। (Justice BR Gavai)

নিয়ম অনুযায়ী, প্রধান বিচারপতির আসনে যিনি আসীন থাকেন, নিজের উত্তরসূরির নাম তিনি সরকারের কাছে সুপারিশ করেন। সেই মতোই বিচারপতি গাভাইয়ের নাম সুপারিশ করেছেন বর্তমান CJI সঞ্জীব খন্না। তাঁর সুপারিশে অনুমোদন মিললে বিচারপতি কেজি বালাকৃষ্ণনের পর বিচারপতি গাভাই দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হবেন। ২০০৭ সালে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পান কেজি বালাকৃষ্ণন। আগামী ১৩ মে অবসর নেবেন বর্তমান CJI খন্না, তার পরই শপথ নিতে পারেন বিচারপতি গাভাই। (Chief Justice Of India)

মহারাষ্ট্রের অমরাবতীতে পৈতৃক ভিটে বিচারপতি গাভাইয়ের। ১৯৮৫ সালে ব্যারিস্টার রাজা ভোঁসলের অধীনে কাজ শুরু করেন। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নিজে প্র্যাকটিস করেন। বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চেই মূলত মামলা থাকত তাঁর। সাংবিধানিক আইন এবং প্রশাসনিক আইন সংক্রান্ত মামলা দেখতেন। পরবর্তীতে সহকারী সরকারি কৌঁসুলি এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নাগপুর বেঞ্চেই দায়িত্ব পান। ২০০৫ সালে স্থানী বিচারপতি হন বম্বে হাইকোর্টের। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। 

সুপ্রিম কোর্টে একাধিক ঐতিহাসিক মামলার রায়ে যুক্ত ছিলেন বিচারপতি গাভাই। ২০১৬ সালে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের নোটবন্দির সিদ্ধান্ত বহাল রাখা থেকে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করার যে রায় আসে, তার অংশ ছিলেন। অতি সম্প্রতি বুলডোজার শাসন নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দেয়, সেই বেঞ্চেও ছিলেন বিচারপতি গাভাই। রাতারাতি মহিলা, শিশু, বয়স্কদের রাস্তায় এনে দাঁড় করানো নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করা হয় ওই মামলায়।

বুলডোজার নামিয়ে সাধারণ মানুষের ঘর ভেঙে দেওয়ার যে চল শুরু হয়েছে, তা নিয়ে দুঃখপ্রকাশ করে হিন্দি কবিতাও শোনান বিচারপতি গাভাই। হিন্দি কবি প্রদীপের লেখা কবিতার দু'ছত্র শুনিয়ে বিচারপতি গাভাই বলেন, 'আপনা ঘর হো, আপনা আঙ্গন হো, ইস খোয়াব মেঁ হর কোই জিতা হ্যায়; ইনসান কে দিল কি ইয়ে চাহত হ্যায় কি এক ঘর কা সপনা কভি না টুটে'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget