এক্সপ্লোর

Rajesh Bindal Chief Justice : কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল

কলকাতা হাইকোর্টের অন্যতম সিনিয়র বিচারক রাজেশ বিন্দালকে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ২৯ এপ্রিল থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

কলকাতা : কলকাতা হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ। হাইকোর্টের অন্যতম সিনিয়র বিচারক রাজেশ বিন্দালকে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ২৯ এপ্রিল থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

আইন মন্ত্রকের তরফে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, সংবিধানের ২২৩ ধারায় নিজের ক্ষমতা প্রয়োগ করে দেশের রাষ্ট্রপতি কলকাতা হাইকোর্টের অন্যতম সিনিয়র বিচারক রাজেশ বিন্দালকে প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ের রাধাকৃষ্ণণের অবসরের পর ২৯ এপ্রিল থেকে দায়িত্বভার নেবেন তিনি।  

বিচারপতি রাজেশ বিন্দাল বি.কম ও এল এল বি। ১৯৮৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে আইনজীবী হিসাবে যাত্রা শুরু করেন। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে করারোপণ, সাংবিধানিক, সিভিল ও পরিষেবা মামলা প্র্যাক্টিস করেছেন।

মূলত ট্যাক্সেশন বিশেষজ্ঞ তিনি। এর পাশাপাশি আই টি দপ্তর এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার স্ট্যান্ডিং কউন্সেল হিসাবে কাজ করেছেন তিনি।

২০০৬ সালের ২২ মার্চ তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারক নিযুক্ত হন। এরপর ২০১৮ সালের ১৯ নভেম্বর কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কমন হাইকোর্টের বদলি হন। এরপর  জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কমন হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি নিযুক্ত হন ২০২০ সালের ৯ ডিসেম্বর। ২০২১ সালের ৫ জানুয়ারি তাঁকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়।  

সেরা শিরোনাম

RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
Scrap Rs 500-2000 Currency Demands: ফের নোটবন্দি? ৫০০, ২০০০ টাকার নোট বাতিলের দাবি এবার, মোদিকে আবেদন চন্দ্রবাবুর
ফের নোটবন্দি? ৫০০, ২০০০ টাকার নোট বাতিলের দাবি এবার, মোদিকে আবেদন চন্দ্রবাবুর
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget