এক্সপ্লোর

আজ কালীপুজো, শক্তির আরাধনা রাজ্যজুড়ে, তারাপীঠ-কামাখ্যায় ভক্তদের ঢল

দক্ষিণেশ্বর মন্দিরে আজ চলছে ভবতারিণী মায়ের পুজোর আয়োজন। দূর-দূরান্ত থেকে পুজো দিতে এসেছেন ভক্তরা।বীরভূমের তারাপীঠে আজ শক্তির আরাধনা। সাড়ম্বরে রীতি মেনে হচ্ছে পুজো৷

কলকাতা: অমাবস্যার আঁধারে দেশজুড়ে আলোর রোশনাই। কালোকে দীপের আলোয় বন্দনাই কালীপুজো। উৎবের আমেজ শহর জুড়ে। আজ কালীপুজো। শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়৷ মঙ্গলারতি দিয়ে শক্তি আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে। দীপাবলীর আনন্দ শুরু হয়েছে গতকাল থেকেই। আলোর রোশনাইয়ে ভেসেছে চারপাশ। মাতৃমন্দির থেকে পুজো প্যান্ডেলে ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা। অমাবস্যা তিথি শুরুর আগে থেকেই মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল। বীরভূমের তারাপীঠে আজ শক্তির আরাধনা। সাড়ম্বরে রীতি মেনে হচ্ছে পুজো৷ চতুর্দশী থেকেই শুরু হয়েছে মায়ের বিশেষ পুজো। আলোর মালায় সেজেছে গোটা মন্দির৷ ভক্তদের ভিড়ে সরগরম মন্দির চত্বর। ভোরে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। তারপর মঙ্গলারতি শীতলভোগ৷ তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি৷ দেবীও নিরাশ করেননি৷ মাতৃরূপে দর্শন দেন দেবী।এ খানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত। দক্ষিণেশ্বর মন্দিরে আজ চলছে ভবতারিণী মায়ের পুজোর আয়োজন। দূর-দূরান্ত থেকে পুজো দিতে এসেছেন ভক্তরা। ভোরে মন্দির খোলার পর শুরু হয় মঙ্গলারতি। এরপর ধূপ আরতি হয়। দুপুর ১টায় ভোগ আরতি। সন্ধে ৬টা ২০ থেকে শুরু হবে সন্ধ্যারতি। ১৮৫৫ সালে রানি রাসমনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকে রামকৃষ্ণদেবের সাধনস্থলে পরিণত হয় দক্ষিণেশ্বর মন্দির। শ্রীরামকৃষ্ণের সাধক রূপ এখানে পরিপূর্ণতা লাভ করে। দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতেও আজ দক্ষিণাকালীর আরাধনা। সকালে মায়ের মঙ্গলারতির পর পুজো শুরু। ভক্তদের ভিড়। ১৯৪৯ সালে লেক কালীবাড়ি প্রতিষ্ঠিত হয়। মাটির প্রতিমা দিয়ে পুজো শুরু। বর্তমানে মায়ের পাথরের মূর্তি। পুজো হয় তন্ত্রমতে। প্রতিবছর পুরনো ঘট বিসর্জন দিয়ে নতুন করে ঘট প্রতিষ্ঠা হয়।লেক কালীবাড়ির পুজোর এটাই অন্যতম বৈশিষ্ট্য। অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে প্রতিবারের মতো এবারও মায়ের সাড়ম্বর আরাধনা। ১৬৬৫ সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণ নীলাচল পাহাড়ের কোলে এই মন্দির নির্মাণ করেছিলেন। ৫১ পীঠের অন্যতম কামাখ্যায় মায়ের যোনি পড়েছিল বলে কথিত আছে। মা এখানে দশমহাবিদ্যা রূপে পূজিত হন। কামাখ্যা মন্দিরে পুজো উপলক্ষে রাত পর্যন্ত মহাযজ্ঞের আয়োজন। মন্দিরের মধ্যে ১০টি নামী আখড়ায় প্রথা মেনে যজ্ঞের সূচনা করা হয়। কথিত আছে, বশিষ্ঠ মুনি এক সময় এই কামাখ্যাতে যজ্ঞ করেছিলেন। পুজো ও যজ্ঞ দেখতে ভক্তের সমাগম কামাখ্যা মন্দিরে। কোপাই নদীর তীরে কঙ্কালীতলা মন্দির। কালীপুজো উপলক্ষে এখানে বিশেষ পুজো হয়। সারা রাত ধরে চলে পুজো। সতী পীঠের অন্যতম এই স্থানে মায়ের কাঁকাল অর্থাৎ কোমরের হাড় পড়েছিল বলে কথিত রয়েছে। ৫১ পীঠের শেষ পীঠ কঙ্কালীতলা। এখানে একটি কুণ্ড রয়েছে। মায়ের স্নানজল হিসেবে ব্যবহার হয় এই কুণ্ডের জল। মন্দির লাগোয়া একটি শ্মশানও রয়েছে।

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
Ashutosh Ranka Press Meet: 'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার
'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget