এক্সপ্লোর

দুর্গাপুজোয় লুডো, ২১-এর প্রচারে কালীপুজোয় মমতার ছবি সহ দাবার বোর্ড বিলি কল্যাণের, কটাক্ষ লকেটের

এর আগে, দুর্গাপুজোর সময়, উত্তর ২৪ পরগনার বনগাঁয়, তৃণমূল নেতৃত্বের তরফে এলাকার মহিলাদের লুডো উপহার দেওয়া হয়। লুডোর মইয়ের ওপর তৃণমূলনেত্রীর, আর সাপের মুখে বিজেপি নেতৃবর্গের ছবি ছিল।

হুগলি: দুর্গাপুজোয় ছিল লুডো উপহার, কালীপুজোয় দাবা । একুশের ভোটের আগে কালীপুজো, দীপাবলি উপলক্ষ্যে নিজের এলাকায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনব প্রচার। রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পের সাফল্যের তুলনামূলক খতিয়ান লেখা দাবা বোর্ড বিলি করলেন তিনি। দাবার বোর্ড দিয়েই একুশের লড়াই শুরু বলে মন্তব্য করেছেন কল্যাণ। প্রকল্পের অস্তিত্বই নেই, পাল্টা বিজেপি। দাবার বোর্ডের ওপর তৃণমূল নেত্রীর ছবি, সেইসঙ্গে দীপাবলির শুভেচ্ছা বার্তা। আর রাজ্যের বিভিন্ন প্রকল্পের সাফল্যের খতিয়ান। পাশাপাশি, কেন্দ্র প্রতিশ্রুতি দিয়ে, যে প্রকল্পগুলি রূপায়িত করেনি, রয়েছে তারও তালিকা। কল্যাণ বলেছেন, অভিনব এই দাবার বোর্ড দিয়েই একুশের লড়াই শুরু। তাই উল্লেখ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও মোদি সরকারের সাফল্যের খতিয়ান। তবে তৃণমূলের খতিয়ানকে মিথ্যে প্রচার বলে দাবি করে বিজেপির হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, দাবার বোর্ডে লেখা অনেক প্রকল্পেরই কোনও অস্তিত্ব নেই। এমনকি, রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টে নিজেদের নামে করারও অভিযোগ তুলেছেন তিনি। এর আগে, দুর্গাপুজোর সময়, উত্তর ২৪ পরগনার বনগাঁয়, তৃণমূল নেতৃত্বের তরফে এলাকার মহিলাদের লুডো উপহার দেওয়া হয়। লুডোর মইয়ের ওপর তৃণমূলনেত্রীর, আর সাপের মুখে বিজেপি নেতৃবর্গের ছবি ছিল। ছিল নরেন্দ্র মোদি, অমিত শাহ, জগত্প্ররকাশ নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের ছবিও। এনিয়ে জোর তরজাও হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget