এক্সপ্লোর

Kamal Nath News: আলোচনায় কি গলল বরফ? পদ্মমুখী হচ্ছেন না কমলনাথ?

Congress on Kamalnath: রবিবার একাধিক কংগ্রেস নেতা জানান, কমলনাথের বিজেপিতে যাওয়ার বিষয়ে তাঁরা কিছু জানেন না। কংগ্রেস নেতা সজ্জন সিংহ ভার্মার দাবি, এখন কংগ্রেস ছেড়ে যাওয়ার কথা ভাবছেন না কমলনাথ।

কলকাতা: গত বছর ডিসেম্বরেই মধ্যপ্রদেশে (Madhyapradesh) বিজেপির কাছে পর্যুদস্ত হয়েছিল হাত শিবির। আর এবার লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে বড়সড় ধাক্কা কি লেগেছে হাত শিবিরে? মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রবাদপ্রতিম নেতা হিসেবে যার পরিচয় সেই কমলনাথের (Kamal Nath) সঙ্গে দলের দূরত্ব কি প্রকট হচ্ছে? শনিবার কমলনাথ দিল্লি যেতেই কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল এই জল্পনা। গুজব শুরু হয়েছিল যে তিনি বিজেপিতে যেতে পারে। পদ্ম শিবিরের তরফে থেকেও আপত্তির কথা বলা হয়নি, বরং দরজা খোলা রাখার ইঙ্গিতই দেওয়া হয়েছিল। যদিও কমলনাথ এই বিষয়ে নিজে থেকে কিছুই বলেননি। বরং প্রশ্ন করলে বলেন, 'এত উত্তেজনার কী আছে? এখানে অস্বীকারের কিছু নেই। কিছু ঘটলে অবশ্যই আপনাদের জানাব।' (Kamalnath on joining BJP)

রবিবার তার সঙ্গে আলোচনা হয়েছে কংগ্রেসের (Congress on Kamalnath)। এরই মধ্যে কংগ্রেসের বেশ কিছু নেতা দাবি করলেন, কমলনাথের বিজেপিতে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। কমলনাথের সঙ্গে মিটিংয়ের পর কংগ্রেস নেতা সজ্জন সিংহ ভার্মা এএনআই-কে জানিয়েছেন, 'আমি ওঁর সঙ্গে আলোচনা করেছি। উনি বলেছেন এখন ওঁর লক্ষ্য মধ্যপ্রদেশের ২৯টি লোকসভা আসনে কীভাবে জাতিগত সমীকরণ কাজ করবে। তিনি বলেছেন এখন এসব কিছু (দল ছাড়ার ব্য়াপারে) ভাবছেন না।'

 

একই সুর শোনা গিয়েছে কংগ্রেস নেতা রাজীব শুক্লার গলাতেও। এএনআই-কে তিনি জানিয়েছেন, 'আমি তো শুনেছি যে এরকম কিছু নয় বিষয়টা।' তাহলে কি ওঁর ছেলে বিজেপিতে যাচ্ছে? এই প্রশ্নের উত্তরে রাজীব শুক্লা বলেন, 'জানি না।'

 

লোকসভা ভোটের আগে কংগ্রেস শিবিরে ফিরে এসেছে জ্য়োতিরাদিত্য সিন্ধিয়ার স্মৃতি। মধ্যপ্রদেশে কমলনাথ ও জ্যোতিরাদিত্য শিবিরের টানাপড়েন কারও অজানা ছিল না। শেষ পর্যন্ত অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

এবার কমলনাথ আর তাঁর ছেলে নকুলনাথও কি পদ্মমুখী? এমন জল্পনা তৈরির বেশ কিছু কারণও রয়েছে। নকুলনাথ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কংগ্রেসের নাম মুছেছেন। তাছাড়া, আসন নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কমলনাথের আসন ছিন্দওয়াড়া - যেখান থেকে তিনি টানা জিতে সাংসদ হয়েছেন, সেই আসনেই নিজে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন তাঁর ছেলে নকুলনাথ। সম্প্রতি সেই সিদ্ধান্ত নিয়েও দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল। 

রবিবার সজ্জন ভার্মা দাবি করলেন যে দল ছাড়ার কথা ভাবছেন না কমলনাথ। তার আগেই কমলনাথের অত্য়ন্ত ঘনিষ্ট বলে পরিচিত মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী দীপক সাক্সেনা এই সমস্যার জন্য কংগ্রেসের দিকেই আঙুল তুলেছেন। তাঁর দাবি, মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হারের কারণ হিসেবে কংগ্রেসের ঊর্ধ্বতন নেতৃত্ব বারবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কমলনাথকে। এই কারণেও ক্ষুব্ধ হয়েছেন কমলনাথ। দীপক সাক্সেনার দাবি, ২০২৩ এর বিধানসভা নির্বাচন থেকেই কমলনাথকে অবহেলা করা হয়েছে। তাঁর ক্ষোভ, ছত্তীসগঢ় ও রাজস্থানেও হেরেছে কংগ্রেস- কিন্তু দোষ দেওয়ার বেলায় কেন একা কমলনাথ?     

বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর, রাজ্যসভায় আসন পাওয়া নিয়েও কংগ্রেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতান্তর হয়েছে কমলনাথের (Kamalnath in Rajya Sabha)।  সেই কারণেই এই দূরত্ব? তাহলে কি রবিবারের আলোচনার পর মেঘ কেটেছে? নাকি এখনও রয়েছে দোলাচল?  

আরও পড়ুন: বাড়ির দাওয়ায় ব্ল্যাক প্যান্থার! উঁকিঝুঁকি ঘরের ভিতর, তারপরে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তায় ঠিকানা জিজ্ঞাসা করার পরই গলার চেন ধরে টান! ভয়ঙ্কর ঘটনা দিন দিনদুপুরে
রাস্তায় ঠিকানা জিজ্ঞাসা করার পরই গলার চেন ধরে টান! ভয়ঙ্কর ঘটনা দিন দিনদুপুরে
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget