এক্সপ্লোর

তাঁর মা এক দলিত মহিলার মেয়েকে দত্তক নিয়েছিলেন, বিয়েও দেন, জানালেন কঙ্গনা

বড় বোন রঙ্গোলিকে তিনি কখনও দিদি বলেননি কিন্তু বাবা বলে দিয়েছিলেন, রাজুদিকে দিদি বলে ডাকতেই হবে। এই ভারতকেই চেনেন তিনি।

মুম্বই: তাঁর মা নিজের বিয়ের পর এক দরিদ্র দলিত মহিলার মেয়েকে দত্তক নিয়েছিলেন। দলিত সমাজের ওপর একাধিক অত্যাচারের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্যাগ করা হলে টুইটারে এ কথা জানিয়েছেন কঙ্গনা রানাওয়াত। ছোটবেলার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন কঙ্গনা। তাতে তাঁদের সেই দত্তক নেওয়া দিদিও রয়েছেন। কঙ্গনা লিখেছেন, প্রিয় বন্ধুরা, দলিতদের ওপর নির্যাতনের খবরে আজকাল অনেকে আমায় ট্যাগ করছেন, যাঁরা বেশি চালাক, শুধু খবরের মাধ্যমেই ভারতকে চেনেন, আধুনিক ভারতের সঙ্গে আমার পরিচয়কে বিদ্রূপ করেন, তাঁদের জন্য আমার জীবনের কথা আজ শেয়ার করছি। ছবির এই কনে হল আমার বোন রাজুদি। মায়ের তখন সদ্য বিয়ে হয়েছিল, মনসা নামে গ্রামের এক দলিত মহিলার কষ্টে বিগলিত হয়েছিলেন তিনি। মনসার তিন কন্যা ছিল কিন্তু কোনও উপার্জন ছিল না। শ্বশুর শাশুড়ির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মা তাঁর সব থেকে ছোট মেয়েটিকে দত্তক নেন, নাম দেন রাজকুমারী। স্কুলে পাঠান, তারপর কলেজে। মা রাজুদির বিয়েও দিয়েছেন, আর এই সপ্তাহে তাঁর ছেলের বিয়ে হয়েছে এক ব্রাহ্মণ কন্যার সঙ্গে। এসব কোনও খবরে দেখানো হবে না, কঙ্গনা লিখেছেন। তিনি আরও লিখেছেন, দলিতদের ওপর যে সব অত্যাচারের ঘটনায় আপনারা আমায় ট্যাগ করেন, সে ব্যাপারে অভিজ্ঞতা আমার নেই। কিন্তু আমি মায়ের কাছ থেকে যে আধুনিক ভারতকে পেয়েছি, তার কথা বললে আপনারা আমায় মিথ্যেবাদী বলেন কেন? যাই হোক, এই ছেলেমেয়েদের এক সঙ্গে কী সুন্দর লাগছে, এদের আশীর্বাদ করুন। কঙ্গনা জানিয়েছেন, রাজুদিকে দত্তক নেওয়ার জন্য আত্মীয়রা তাঁর মায়ের নিন্দায় মুখর হয়েছিলেন। প্রথম প্রথম রাজুদি রান্নায় সাহায্য করত, তারপর কঙ্গনাদের ঠাকুমার আপত্তিতে তাঁকে আর খাবার পরিবেশন করতে দেওয়া হত না। বড় বোন রঙ্গোলিকে তিনি কখনও দিদি বলেননি কিন্তু বাবা বলে দিয়েছিলেন, রাজুদিকে দিদি বলে ডাকতেই হবে। এই ভারতকেই চেনেন তিনি। অল্পদিন আগে সোশ্যাল মিডিয়ায় যোগ দিয়েছেন কঙ্গনা। তাঁর টিমের টুইটার হ্যান্ডল থেকে এখন নিজেই টুইট করেন তিনি। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বিচারের দাবিতে যে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন হয়, তা দেখে এই মাধ্যমের গুরুত্ব বুঝেছেন, তাই এতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget