এক্সপ্লোর

‘ওয়ার জোন’ নয়, কার্গিল খ্যাতি পাক পর্যটনকেন্দ্র হিসেবে, কেন্দ্রের কাছে দাবি পর্যটন ব্যবসায়ীদের

‘ওয়ার জোন’-আর এই তকমা নিয়ে বাঁচতে চায় না কার্গিল। বারুদের গন্ধ ছেড়ে, ভয়ের আবহ থেকে বেরিয়ে উপত্যকার সৌন্দর্যকে সাথী করে পর্যটকদের ভালবাসার জায়গা হয়ে উঠতে চাইছে পাহাড়ি অঞ্চলটা।

লে (জম্মু ও কাশ্মীর): ‘ওয়ার জোন’-আর এই তকমা নিয়ে বাঁচতে চায় না কার্গিল। বারুদের গন্ধ ছেড়ে, ভয়ের আবহ থেকে বেরিয়ে উপত্যকার সৌন্দর্যকে সাথী করে পর্যটকদের ভালবাসার জায়গা হয়ে উঠতে চাইছে পাহাড়ি অঞ্চলটা। ৯৯ সালের পর থেকে কার্গিল জায়গাটার সঙ্গে জুড়ে গেছে যুদ্ধ শব্দটি। নয় নয় করে ৫০০টি পরিবারের বাস এই এলাকায়। তাঁরা চান ৩৭০ ধারা বিলোপের পর, এবার কেন্দ্র কার্গিলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ব্যাপারে উদ্যোগী হোক। গত সপ্তাহে তিনদিনের জন্য লে সফরে যান পর্যটন মন্ত্রী। সে-সময়ই ট্যুর অপারেটর ও হোটেল মালিকরা কার্গিলকে যুদ্ধের ছায়া থেকে বের করে আনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ করেন। ‘অপারেশন বিজয়’-এর পর দুই দশক অতিক্রান্ত। তবুও যুদ্ধভূমির তকমা কার্গিলের গায়ে। তার জেরে অনেকটা ক্ষতিগ্রস্থ হয়েছে কার্গিলের পর্যটন শিল্প। অর্থনৈতিকভাবে অসুবিধেয় পড়েছে বহু পরিবার। লে-র ছায়ায় কার্গিল যেন চাপা না পড়ে, সে-ব্যাপারে সতর্ক অঞ্চলের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। সেখানকার এক হোটেল মালিকের মতে, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনায় লে-ই গুরুত্ব পাচ্ছে, কার্গিল নয়। কার্গিলে আরিয়ান ভ্যালি আছে, রয়েছে সুরু ভ্যালি, দ্রাস, বুদ্ধ রক, আরও কত কী!’ প্রতি বছর কার্গিলে প্রায় ১.২৫ লাখ পর্যটক আসেন। কিন্তু তাঁরা লে ও শ্রীনগরের মাঝে বিশ্রাম বা রাত কাটানোর জায়গা হিসেবে কার্গিলকে ব্যবহার করেন। তাতে সেই অঞ্চল পর্যটনকেন্দ্র হিসেবে গুরুত্ব পায় না বলে দাবি কার্গিলের পর্যটনব্যবসায়ীদের। প্রতি বছর জাপান ও কোরিয়া থেকে প্রায় ৩ হাজার পর্যটক সেখানে বৌদ্ধ স্থাপত্য দেখতে আসেন। তাঁরা চান, সারা বিশ্বের কাছে কার্গিলের কথা তুলে ধরা হোক। সম্প্রতি কর্ণ জোহরের ধর্ম প্রোডাকশনের ‘কলঙ্ক’ ছবির শ্যুটিং হয়েছে কার্গিলে। ১৫ হাজার  বর্গ কিলোমিটার জুড়ে এই কার্গিল উপত্যকা, সৌন্দর্যে, দর্শনীয় স্থানের সংখ্যায়, আতিথ্যে, কাশ্মীর উপত্যকার থেকে কোনও অংশে কম নয় বলে দাবি কার্গিলবাসীর। সরকার যদিও কার্গিল ও লে, দুই জায়গার পর্যটনের উন্নতিতে সমানভাবে প্রচেষ্ট হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

সেরা শিরোনাম

Puri Accident: পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget