এক্সপ্লোর

Kashmir Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হানা, মৃত ২৫ পর্যটক সহ ২৬ ! শ্রীনগরে পৌঁছলেন ভারতীয় সেনাপ্রধান..

Kashmir Attack Indian Army Chief Visit: পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর প্রত্যাঘাত চায় ভারত, পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীরে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হানা, মৃত ২৫ পর্যটক সহ ২৬ জন, শ্রীনগরে পৌঁছলেন ভারতীয় সেনাপ্রধান। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর প্রত্যাঘাত চায় ভারত। পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীরে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পরিদর্শনেও যেতে পারেন সেনাপ্রধান। পদস্থ সামরিক কর্তাদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন ভারতীয় সেনাপ্রধান।

আরও পড়ুন, ৪৮ ঘণ্টা পার, এখনও খোঁজ মেলেনি হুগলির বাসিন্দার, BSF জওয়ানকে আটক করে কোথায় নিয়ে গেল পাকিস্তান ?

পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মর্মান্তিক মৃত্য়ুর পর দেশজুড়ে জোরাল হচ্ছে প্রত্য়াঘাতের দাবি। আজ এই ইস্য়ুতে সর্বদল বৈঠকে কার্যত ভুল মেনে নিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এটা স্পষ্ট, যে কিছু ভুল হয়েছে। অন্য়দিকে, এবিষয়ে মোদি সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে বিরোধী দলগুলো। পাশাপাশি নিরাপত্তার খামতির অভিযোগ নিয়েও সরব হতে ছাড়েনি বিরোধীরা।

সকালে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এবার সন্ত্রাসবাদীদের বেঁচে থাকা জমিটুকুও মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। বিকেলে রাষ্ট্রপতির কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রী!সন্ধেয় সর্বদল বৈঠক। যেখানে কার্যত ভুল মেনে নিল কেন্দ্র। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রেক্ষিতে, বৃহস্পতিবার বিকেলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে, বৈঠকে বসে সব দল। সূত্রের দাবি, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এটা স্পষ্ট, যে কিছু ভুল হয়েছে। কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা আমরা বিরোধীদের বলতে চাই এবং আশ্বস্ত করতে চাই। 

বিরোধী দলগুলো এই ইস্য়ুতে কেন্দ্রের পাশে থাকার আশ্বাস বার্তা দিয়েছে। লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, 'যা ঘটেছে সেটাকে সবাই নিন্দা করেছেন। বিরোধীরা পুরো সমর্থন করেছে সরকারকে যে কোনও পদক্ষেপ নেওয়ার বিষয়ে।' সূত্রের দাবিতৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কেন্দ্রের সঙ্গে আছি। জঙ্গিদের নিশ্চিহ্ন করার লড়াইয়ে দেশকে ঐক্য়বদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রীর উচিত সব দলের প্রধানদের নিয়ে বৈঠক ডাকা। 

সংসদ বিষয়ক মন্ত্রী  কিরেণ রিজিজু বলেন, সবাই উদ্বেগের কথা জানিয়েছেন। সব রাজনৈতিক দলগুলো নিজেদের মতামত রেখেছে। একটা বিষয় সামনে এসেছে--- দেশকে একজোট এবং এক স্বরে বলতে হবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে ভারতকে লড়তে হবে--- এটা সবাই মেনে নিয়েছে। তবে কাশ্মীরে নিরাপত্তায় খামতির যে অভিযোগ উঠেছে, তা নিয়েও সর্বদল বৈঠকে সরব হতে ছাড়েনি বিরোধী দলগুলো। যদিও, কেন্দ্র এনিয়ে দায় চাপিয়েছে স্থানীয় ট্য়ুর অপারেটরদের ঘাড়ে। সূত্রের দাবি, সর্বদল বৈঠকে বিরোধীদের তরফে প্রশ্ন তোলা হয়। 
নিরাপত্তাবাহিনী কোথায় ছিল? 
 
এর জবাবে সরকারের তরফে বলা হয় স্থানীয় আধিকারিকরা এই এলাকা খুলে দেওয়ার আগে খবর দেননি। যা করা উচিত ছিল। স্থানীয় পুলিশকেও খবর দেওয়া হয়নি। সাধারণত এই এলাকা অমরনাথ যাত্রার সময় জুন মাসে খোলা হয়। কিন্তু, স্থানীয় ট্য়ুর অপারেটররা এটা এখনই খুলে দেন। সূত্রের দাবি, বিরোধীরা আরও প্রশ্ন তোলে, সাহায্য় পৌঁছোনে এত সময় লাগল কেন? যার প্রেক্ষিতে সরকারের তরফে বলা হয়,
 ওখানে পৌঁছোতে সময় লাগে। ৪৫ মিনিট হেঁটে যেতে হয়। কোনও ব্য়বস্থাই ছিল না।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget