এক্সপ্লোর

Kashmir News: উধমপুরে শহিদ এক সেনা জওয়ান, এখনও চলছে গুলির লড়াই

Kashmir Update: কাশ্মীরের উধমপুর জেলায় জঙ্গিদের গুলিতে নিহত এক সেনা জওয়ান।

Kashmir News: বৃহস্পতিবার সকাল থেকেই সেনা-জঙ্গির গুলির লড়াই চলছে উধমপুরে। খবর পাওয়া গিয়েছে, এই গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান। উধমপুরের দুর্গম ভূখণ্ড এবং ঘন জঙ্গলে ঢাকা এলাকা এমনিতেই অভিযান চালানোর পক্ষে অসুবিধাজনক। জঙ্গলের ভিতর রয়েছে অনেক গুহা, যেখানে অনায়াসেই লুকিয়ে থাকা যায়। তাই অত্যন্ত সতর্ক হয়েই অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী। কিন্তু জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী। দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলাকালীন গুরুতর ভাবে জখম হন ওই সেনা জওয়ান। পরে মৃত্যু হয় তাঁর। 

সেনা সূত্রে খবর, নিরাপত্তারক্ষীদের কাছে আগাম খবর ছিল। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত সেই খবরের ভিত্তিতেই এই এলাকায় অভিযান শুরু হয়। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, অন্তত ২ জন জঙ্গি উধমপুরের এই অঞ্চলে লুকিয়ে রয়েছে। আর সেই খবর পেতেই নিরাপত্তারক্ষীরা অভিযান শুরু করেন। ফের অশান্ত ভূ-স্বর্গ। উরি, কুলগামের পর এবার উত্তপ্ত উধমপুর জেলা। শোনা যাচ্ছে, উধমপুর জেলার বসন্তগড় এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে নিরাপত্তারক্ষীদের। উধমপুর জেলার ডুডু-বসন্তগড় (Dudu-Basantgarh) এলাকায় গুলির লড়াই চলছে বলে খবর পাওয়া গিয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে চলছে এই অভিযান। 

মঙ্গলবার ২২ এপ্রিল, ২০২৫ দুপুরে ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়েছে পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায়। মিনি সুইৎজারল্যান্ড নামে পরিচিত এই জায়গায় পর্যটকদের উপর গুলিবৃষ্টি করেছে জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জেনে, হিন্দু পুরুষদের বেছে বেছে নিশানা করা হয়েছে। গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন ২৬ জন সাধারণ পর্যটক। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার তিন বাসিন্দাও। পর্যটকদের বাঁচাতে গিয়েছে নিহত হয়েছেন এক কাশ্মী যুবক যিনি পেশায় টাট্টু ঘোড়ার চালক ছিলেন। নিজের ঘোড়ায় চড়িয়ে পর্যটকদের বৈসারনে নিয়ে যেতেন সৈয়দ আদিল হুসেন নামের ওই যুবক।

ইতিমধ্যেই পহেলগাঁওতে হামলাকারী জঙ্গিদের ছবি প্রকাশ্যে এসেছে। তবে নাগাল পাওয়া যায়নি তাদের। উপত্যকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। গাড়িতে হচ্ছে চেকিং। কড়া নিরাপত্তা রয়েছে নাকা চেকিংয়ের জায়গাগুলিতে। ড্রোন উড়িয়েও চলছে নজরদারি। বিভিন্ন জায়গায় সার্চ অপারেশন চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget