এক্সপ্লোর

Kashmir News: ফের অশান্ত কাশ্মীর, এবার সেনা-জঙ্গির গুলির লড়াই উধমপুরে, ঘন জঙ্গলের ভিতর চলছে অভিযান

Kashmir Update: ঘন জঙ্গল এবং দুর্গম ভূ-খণ্ডে সেনা-জঙ্গিদের মধ্যে চলছে গুলির লড়াই।

Kashmir News: ফের অশান্ত ভূ-স্বর্গ। উরি, কুলগামের পর এবার উত্তপ্ত উধমপুর জেলা। শোনা যাচ্ছে, উধমপুর জেলার বসন্তগড় এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে নিরাপত্তারক্ষীদের। উধমপুর জেলার ডুডু-বসন্তগড় (Dudu-Basantgarh) এলাকায় গুলির লড়াই চলছে বলে খবর পাওয়া গিয়েছে। যে এলাকায় গুলি লড়াই চলছে তা ভারতীয় সেনাবাহিনীর ৯ কর্পস- এ আওতায় পড়ে। এছাড়াও এই অঞ্চলে এমন একটি সীমানা রয়েছে যেখানে অপারেশন চালায় ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পসও। উধমপুর জেলার ডুডু-বসন্তগড় এলাকা ঘন জঙ্গলে ঘেরা। এখানকার ভূখণ্ডও অত্যন্ত রুক্ষ, পাথুরে, যেখানে সহজে চলাচল করা যায় না। 

সেনা সূত্রে খবর, নিরাপত্তারক্ষীদের কাছে আগাম খবর ছিল। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত সেই খবরের ভিত্তিতেই এই এলাকায় অভিযান চালানো হচ্ছে। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, অন্তত ২ জন জঙ্গি উধমপুরের এই অঞ্চলে লুকিয়ে রয়েছে। আর সেই খবর পেতেই নিরাপত্তারক্ষীরা অভিযান শুরু করেছে। তবে ঘন জঙ্গল এবং দুর্গম ভূখণ্ডের কারণে তারা খুবই সতর্ক রয়েছে। জঙ্গলের ভিতর থেকে অতর্কিতে হামলা করতে পারে জঙ্গিরা। সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত নিরাপত্তাবাহিনী। গভীর ঘন জঙ্গলের মধ্যে অনেক উচ্চতাতেই চলছে অভিযান। এই অঞ্চলে প্রচুর গুহা রয়েছে যেখানে লুকিয়ে পড়া খুবই সহজ। তাই সেই দিকেও নজর রাখছে নিরাপত্তারক্ষীরা। 

উরির পর উধমপুর, ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। উধমপুরের বসন্তগড়ে সেনা-জঙ্গি গুলির লড়াই। গোটা এলাকা ঘিরে তল্লাশি নিরাপত্তা বাহিনীর। সকাল থেকে সেখানে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। সূত্রের খবর, উধমপুরের ডুডু বসন্তগড়ে জঙ্গিদের উপস্থিতি টের পেয়ে হানা দেয় নিরাপত্তা বাহিনী। বসন্তগড়়ের দুটি পাহাড়ে এই মুহূর্তে গুলির লড়াই চলছে। পহেলগাঁও হামলার পরে জম্মু কাশ্মীরজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। ড্রোন উড়িয়েও চলছে নজরদারি। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ২৪ ঘণ্টার মধ্যে বারামুলার উরি সেক্টরে ভারতীয় সেনার সঙ্গে এনকাউন্টারে নিহত ২ জঙ্গি। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র। ভারতীয় সেনার চিনার কর্পস ব্যাটেলিয়নের এক্স হ্যান্ডলে পোস্ট, ২টি AK সিরিজের রাইফেল, একটি 9mm পিস্তল, ৫টি ম্যাগাজিন, ১০ কেজি IED এবং যুদ্ধে ব্যবহারের সামগ্রী উদ্ধার হয়েছে। সেনা সূত্রে খবর, মঙ্গলবার রাতে উরি নালার কাছে লঞ্চপ্যাডে জঙ্গিদের গতিবিধি টের পাওয়া যায়। বাধা দিলে প্রায় ২ ঘণ্টা ধরে সেনা-জঙ্গি গুলির লড়াই চলে। ভারতীয় সেনার গুলিতে ২ জঙ্গি নিহত হয়। জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget