এক্সপ্লোর

Amit Shah On Wayanad Landslide: 'আগাম সতর্কতা সত্ত্বেও কেন স্থানীয়দের সরানো হয়নি?' কেরল সরকারকে নিশানা শাহর

Wayanad Landslide Update: প্রবল ধসে ওয়েনাডের মেপ্পাডিতে মৃত্যু মিছিল। মৃতের সংখ্যা ১৫০ পার। কাদামাটি সরিয়ে চলছে প্রাণের খোঁজ।

কলকাতা: প্রবল বৃষ্টিতে কেরলের ওয়েনাডে ভয়াবহ ভূমিধসে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ১৫০ জনের বেশি মৃত্যুর খবর মিলেছে। ওয়েনাড়ে এই বিপর্যয়ের দায় বিজয়ন সরকারের ঘাড়েই চাপালেন অমিত শাহ (Amit Shah)। ওয়েনাড-বিপর্যয় নিয়ে কেরলের সিপিএম সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বিপর্যয়ের দায় কার? 

প্রবল ধসে ওয়েনাডের মেপ্পাডিতে মৃত্যু মিছিল। মৃতের সংখ্যা ১৫০ পার। কাদামাটি সরিয়ে চলছে প্রাণের খোঁজ। আর এনিয়ে রাজ্যসভায় সিপিএম সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন অমিত শাহ বলেন, "বিশ্বের যে চারটি দেশ প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সতর্কবার্তা দিতে পারে, তার মধ্যে ভারত অন্যতম। ২৩ জুলাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেরল সরকারকে সতর্ক করা হয়েছিল। ২৩ জুলাই, ৭দিন আগে। তারপর ২৪ গেছে, ২৫ গেছে, ২৬ তারিখ বলা হল ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে, ধসের আশঙ্কা রয়েছে। কাদামাটিও ধসে পড়তে পারে। চাপা পড়ে মানুষের মৃত্যুও হতে পারে। ভারত সরকার বিমানে ৯টি NDRF টিম পাঠিয়েছে, কেরল সরকার কী করেছে? লোকজন বেশি ছিলেন বা কম, বিপদের আশঙ্কা তো ছিল, তাদের স্থানান্তর করা হয়েছিল কি? কেন করা হয়নি? কে আটকেছিল? আর সরানো হলে মৃত্যু কীভাবে হল?''

কেরলের ওয়েনাডে ভূমিধসে লাফিয়ে বাড়ছে মৃত্যু। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে ১৫০। ধ্বংসস্তূপের নিচে কয়েকশো মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে। আহতের সংখ্য়া শতাধিক। ওয়ানেডে উদ্ধারকাজে নেমেছে সেনা। পাহাড়ি এলাকায় বায়ুসেনার কপ্টারে করে দুর্গতদের উদ্ধার করা হচ্ছে। শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি। ভারী বৃষ্টি ও ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েনাডের মেপ্পাডি, মুন্ডাকাই, চুরাল মালা এবং নুলপুঝার এলাকা। দুর্যোগের আশঙ্কা আরও বাড়িয়ে ওয়েনাড, মালাপ্পুরম, ত্রিশূর-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। অমিত শাহ বলেন, "ওয়েনাডের বিপর্যয় মোকাবিলায় নরেন্দ্র মোদি সরকার কেরলা সরকার এবং জনগণের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Vikas Divyakirti:'বারবার মনে হচ্ছে ওই মুহূর্তটা কতটা কষ্টকর ছিল ওঁদের কাছে' দিল্লির কোচিং সেন্টারে পড়ুয়াদের মৃত্যুতে প্রতিক্রিয়া বিকাশ দিব্যকীর্তির

সেরা শিরোনাম

BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
Neha Bora: 'বাংলাদেশ থেকে প্রেরণা', নেহা বোরাকে আক্রমণ বিজেপির, আন্দোলন চলবে, হুঁশিয়ারি AISA নেত্রীর
'বাংলাদেশ থেকে প্রেরণা', নেহা বোরাকে আক্রমণ বিজেপির, আন্দোলন চলবে, হুঁশিয়ারি AISA নেত্রীর
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Job News: উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?
উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget