এক্সপ্লোর

Kerala Government Swearing-In : বৃহস্পতিবার শপথগ্রহণ বিজয়নের, আমন্ত্রিত ৫০০

সমালোচনার ঝড়েও সিদ্ধান্তে অনড় রইলেন কেরলের মুখ্যমন্ত্রী। দ্বিতীয়বার শপথগ্রহণের 'বিশাল আয়োজনে'ই মত দিলেন পিনারাই বিজয়ন। যার ফলে নব নির্বাচিত মুখ্যমন্ত্রীকে ট্রোল করতে ছাড়ল না সোশ্যাল মিডিয়া। সংক্রমণের সময় সবার জন্য নিয়ম সমান, মনে করালেন নেটিজেনরা।

তিরুবনন্তপুরম : সমালোচনার ঝড়েও সিদ্ধান্তে অনড় রইলেন কেরলের মুখ্যমন্ত্রী। দ্বিতীয়বার শপথগ্রহণে 'বিশাল আয়োজনে'ই মত দিলেন পিনারাই বিজয়ন। যার ফলে নব নির্বাচিত মুখ্যমন্ত্রীকে ট্রোল করতে ছাড়ল না সোশ্যাল মিডিয়া। সংক্রমণের সময় সবার জন্য নিয়ম সমান, মনে করালেন নেটিজেনরা।

৭৫০ থেকে সংখ্যাটা ৫০০-তে নেমেছে মাত্র। যদিও কোভিডকালে শপথগ্রহণে বিজয় উৎসবে অনড় রইলেন বিজয়ন। সোমবার কেরলের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, আগামী বৃহস্পতিবার দুপুর ৩টের সময় শপথগ্রহণ করবেন তিনি। ৫০০ আমন্ত্রিতকে নিয়ে হবে এই শপথগ্রহণ অনুষ্ঠান। কোভিড বিধির কথা মাথায় রেখে সেন্ট্রাল স্টেডিয়ামে করা হয়েছে এই আয়োজন।

সম্প্রতি শপথগ্রহণে এই বিশাল আয়োজনের ইঙ্গিত পেতেই প্রবল সমালোচনার মুখে পড়েন বিজয়ন। করোনার মধ্যে ৭০,০০০ বর্গফুটের প্যান্ডেল তৈরির কী প্রয়োজন ? তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। রাজ্যে লকডাউনের সময় এই ধরনের সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।

যদিও এদিন সেই সমালোচনার উত্তর দেন কেরলের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''রাজ্য মন্ত্রিসভাতেই ২১ জন সদস্য রয়েছেন। বাকি ১৪০ জন বিধায়ক ছাড়াও ২৯ জন সাংসদ রয়েছেন রাজ্যের। এখানেই তালিকা শেষ হচ্ছে না। বিচার বিভাগ ও প্রশাসনের আধিকারিক ও সংবাদ মাধ্যমকে ধরেই ৫০০ জনের তালিকা তৈরি করা হয়েছে। তবে অনুষ্ঠানে আসতে গেলে করোনা বিধি মেনে সবার ৪৮ ঘণ্টা আগের কোভিড নেগেটিভ রিপোর্ট লাগবে। কারও নেগেটিভ রিপোর্ট না থাকলে ন্যূনতম ভ্যাকসিনের দুটো ডোজ দেওয়া থাকতে হবে।'' অন্যথায় অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না তিনি।

কেন কোভিডকালে এই বিশাল আয়োজন এদিন তার সপক্ষেও যুক্তি দেন বিজয়ন । তিনি বলেন, ''এটা একটা ঐতিহাসিক জয়। রাজ্যবাসীর জন্যই এই জয় সফল হয়েছে। তবে কোভিড পরিস্থিতির জন্য এখন বিজয় উৎসব সম্ভব নয়। আমি জানি ২০১৬ সালে ওই একই স্টেডিয়ামে জয়ের উৎসব পালন করা হয়েছিল। সেই সময় সারা স্টেডিয়ামে ৪০,০০০ আমন্ত্রিত উপস্থিত ছিলেন। দলের কর্মীদের ভাবাবেগ আমি বুঝতে পারছি। তবে বুঝতে হবে পরিস্থিতি এখন এক নয়।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Petrol Diesel Price : সপ্তাহের প্রথমেই বদল পেট্রোল - ডিজেলের দামে? নতুন রেট-চার্ট সামনে, কোথায় সবথেকে বেশি ?
সপ্তাহের প্রথমেই বদল পেট্রোল - ডিজেলের দামে? নতুন রেট-চার্ট সামনে, কোথায় সবথেকে বেশি ?
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget