এক্সপ্লোর

Kerala Local Body Election Results: কেরলে পুর-পঞ্চায়েত ভোটে লাল ঝড়, কংগ্রেসের গড়ে থাবা, গ্রাম পঞ্চায়েত বাড়ল বিজেপির

Kerala Local Body Election Results 2020: ত্রিচুর, এর্নাকুলাম, কোট্টায়মে কংগ্রেসের ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছে তারা, যা থেকে ইঙ্গিত, সিপিএমের জনপ্রিয়তার প্রসার ঘটেছে।

তিরুঅনন্তপুরম: কেরলে স্থানীয় প্রশাসনিক নির্বাচনে জয়জয়কার সিপিএম-বামেদের। ৯৪১টি গ্রাম পঞ্চায়েতের ৫০০টির বেশি জিতেছে তারা। ৬টি কর্পোরেশনের ৪টি, ১৪টি জেলা পঞ্চায়েতের ১০টি, ১৫২টি ব্লক পঞ্চায়েতের ১১২টি ঝুলিতে পুরেছে বামেরা। ত্রিচুর, এর্নাকুলাম, কোট্টায়মে কংগ্রেসের ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছে তারা, যা থেকে ইঙ্গিত, সিপিএমের জনপ্রিয়তার প্রসার ঘটেছে। তবে পুরসভাগুলিতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এগিয়ে রয়েছে। কংগ্রেস পিনারাই বিজয়নের বাম সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ইস্যু, গত বছর লোকসভা ভোটে তাদের বিপুল জয়ের পরিপ্রেক্ষিতে ভাল ফলের আশা করলেও শেষ পর্যন্ত নিরাশই হতে হল তাদের। ২০২১এর ভোটে জোরদার প্রচার, বিরোধিতা কতটা তারা করতে পারবে, সেই প্রশ্নও উঠে গেল। বিজেপি ধাক্কা খেয়েছে ত্রিচুর, তিরুঅনন্তপুরম কর্পোরেশনে। তবে তারা গ্রাম পঞ্চায়েতের সংখ্যা দ্বিগুণ বাড়িয়েছে, একটি পুরসভাও জিতেছে তারা। ৯৪১টি গ্রাম পঞ্চায়েতের ১৫৯৬২টি ওয়ার্ড, ১৫২টি ব্লক পঞ্চায়েতের ২০৮০টি ওয়ার্ড, ১৪টি গ্রাম পঞ্চায়েতের ৩৩১টি ডিভিশন, ৮৬টি পুরসভার ৩০৭৮টি ওয়ার্ড, ৬টি পুরনিগমের ৪১৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয় গত ৮, ১০ ১৪ ডিসেম্বর, তিন দফায়। ২০১৫-য় ভোট পড়েছিল ৭৭.৭৬ শতাংশ, এবার ভোট পড়ে সামান্য কম, ৭৬ শতাংশ। ২০১৫-র নির্বাচনেও সিপিএম-এলডিএফ দারুণ সাফল্য পেয়েছিল। ৯৪১টি গ্রাম পঞ্চায়েতের ৫৫১টি, ৮৬টি পুরসভার ৪২টি, ১৪টি জেলা পঞ্চায়েতের সাতটি, ১৫২টি ব্লক পঞ্চায়েতের ৮৮টি, ৬টি কর্পোরেশনের ৪টি জেতে তারা। ৩৬২টি পঞ্চায়েত, সাতটি জেলা পঞ্চায়েত, ২টি কর্পোরেশন, ৪০টি পুরসভা, ৬৩টি ব্লক পঞ্চায়েত দখল করে দ্বিতীয় হয় ইউডিএফ। বিজেপি ১৪টি পঞ্চায়েত, ১টি পুরসভায় জয়ী হয়।

সেরা শিরোনাম

Vande Bharat Train : বন্দে ভারতের খাবারে মিলল ভয়ঙ্কর এই জিনিস ! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উদ্বেগ-প্রকাশ যাত্রীর
বন্দে ভারতের খাবারে মিলল ভয়ঙ্কর এই জিনিস ! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উদ্বেগ-প্রকাশ যাত্রীর
TMC News: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’
জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’
West Bengal News Live Updates: 'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
TMC News: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও

ভিডিও

Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
Lok Sabha News | সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন | ABP ANANDA LIVE
CIMA - Art Mela News | শুক্রবার থেকে সিমা গ্যালারিতে শুরু হল ‘আর্ট মেলা’। ABP ANANDA LIVE
SRFTI Clash News | ফের SRFTI-তে ছড়াল উত্তেজনা | ABP ANANDA LIVE
Shatabdi Roy | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায় | #suvenduadhikari

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget