এক্সপ্লোর

Kerala News: বামেদের হাত থেকে তিরুঅনন্তপুরম কেড়ে নিল বিজেপি, ‘অভূতপূর্ব’, বললেন কংগ্রেসের শশী তারুরও, কেরলে পরিবর্তনের ইঙ্গিত?

Thiruvananthapuram Municipal Elections: তিরুঅনন্তপুরম পৌরসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন NDA শিবির।

তিরুঅনন্তপুরম: কেরলে বড় সাফল্য পেল বিজেপি। তিরুঅনন্তপুরম পৌরসভা নির্বাচনে বিজয়ী হল গেরুয়া শিবির। গত ৪৫ বছর ধরে তিরুঅনন্তপুরম পৌরসভা CPM নেতৃত্বাধীন LDF জোটের দখলে ছিল। সেখানে এবার বিজেপি-র কর্তৃত্ব প্রতিষ্ঠিত হল। ওই তিরুঅনন্তপুরম লোকসভা আবার কংগ্রেসের দখলে।  শশী তারুর সেখানকার সাংসদ। (Thiruvananthapuram Municipal Elections)

তিরুঅনন্তপুরম পৌরসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন NDA শিবির। ১০১টি ওয়ার্ডের মধ্যে ৫০টিতে জয়ী হয়েছে তারা। তুলনায় CPM নেতৃত্বাধীন LDF জয়ী হয়েছে ২৯টি আসনে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (UDF) ১৯টি আসনে জয়ী হয়েছে। গত সপ্তাহে এক প্রার্থীর মৃত্যুর পর একটি ওয়ার্ডে নির্বাচন হয়নি। (Kerala News)

পৌরসভা নির্বাচন হলেও, তিরুঅনন্তপুরম পৌরসভায় বিজেপি ও NDA-র এই জয়ে রাজনৈতিক ভারসাম্য বদলের ইঙ্গিত দেখছেন অনেকেই। বামেদের রাজনৈতিক দাপট, সেই সঙ্গে তারুরের প্রভাব, সেই সব ভেদ করেও বিজেপি-র এই জয় লঘু করে দেখতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নেতা-কর্মীদের সাধুবাদ জানিয়েছেন। কংগ্রেস মানুষের জন্য় নিবেদিত বলেও জানান তিনি। 

তিরুঅনন্তপুরম পৌরসভায় বিজেপি এবং NDA-র জয়ে সিলমোহর পড়তেই সোশ্যাল মিডিয়ায় মোদি লেখেন, ‘ধন্যবাদ তিরুঅনন্তপুরম! তিরুঅনন্তপুরম পৌরসভা নির্বাচনে বিজেপি-NDA যে জনাদেশ পেয়েছে, তা কেরলের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। (তিরুঅনন্তপুরমের) মানুষ বুঝেছেন, আমাদের দলই রাজ্যের উন্নয়নের স্বপ্ন পূরণ করতে পারে। শহরের উন্নয়ন এবং জীবনযাত্রাকে সহজ করে তুলতে কাজ করবে আমাদের দল’।

শুধুমাত্র তিরুঅনন্তপুরম নয়, ত্রিপুনিথুরা পৌরসভাও দখল করেছে NDA. সেখানেও ক্ষমতাচ্যুত হয়েছে LDF. কেরলের শহরাঞ্চলে বিজেপি এবং NDA-র এই জয় রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ। তারুর পর্যন্ত জানিয়েছেন, পৌরসভা নির্বাচনের এই ফলাফল ‘অভূতপূর্ব’। মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন বলে মত তাঁর। কংগ্রেস নেতৃত্বাধীন UDF-কেও অভিনন্দন জানিয়েছেন তারুর। 

তবে বিজেপি-কে যেভাবে অভিনন্দন জানিয়েছেন, তা নজর কেড়েছে সকলের। তিনি বলেন, "কেরলের স্থানীয় নির্বাচনের ফলাফল অভূতপূর্ব। জনাদেশ স্পষ্ট, রাজ্যের গণতান্ত্রিক মনোভাব ফুটে উঠেছে। কেরল UDF-কে অভিনন্দন। কঠোর পরিশ্রম, পরিষ্কার বার্তা এবং সরকার বিরোধী মনোভাবের জন্যই এই ফলাফল। বিজেপি-র ঐতিহাকির ফলাফলকেও স্বীকৃতি জানাই। বিনীতভাবে অভিনন্দন জানাই ওদের-বোঝা যাচ্ছে রাজধানীর রাজনৈতিক দিগন্ত বদলাচ্ছে।"

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ফলাফল আরও গুরুত্বপূর্ণ। ছয় পৌরসভায় নির্বাচনে আজ LDF এবং NDA একটি করে পৌরসভায় জয়ী হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন UDF সেখানে চারটিতে জয়ী হয়েছে। অর্থাৎ বামেদের থেকেও ভাল ফল করেছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget