এক্সপ্লোর

Hepatitis A : কাঁপছে দক্ষিণের রাজ্য, কয়েক দিনেই ৩১ হাজার সংক্রমণ, মহামারীর মতো ছড়াচ্ছে হেপাটাইটিস

গত ৩০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত, দক্ষিণের এই রাজ্যে মোট ৩১,৫৩৬ জন হেপাটাইটিস এ আক্রান্ত হয়েছেন। ৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

ভয়াবহ গতিতে ছড়াচ্ছে  লিভারের অসুখ হেপাটাইটিস। কেরলে ভয়াবহভাবে বাড়ছে হেপাটাইটিস এ-এর ঝুঁকি । প্রায় গোটা রাজ্য জুড়ে ত্রাসের রাডত্ব চালাচ্ছে হেপাটাইটিস এ ( Hepatitis A ।  ২০২৫ সালের শেষাশেষি থেকে এই রোগ ছড়াচ্ছে ভয়াবহ ভাবে। গত ৩০  ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত, দক্ষিণের এই রাজ্যে মোট ৩১,৫৩৬ জন হেপাটাইটিস এ আক্রান্ত হয়েছেন। ৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। 

 পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। কিন্তু কেন এমন ভয়ানক পরিস্থিতি তৈরি হল কেরলে ? বিশেষজ্ঞদের ধারণা, এই জন্য দায়ী স্বাস্থ্যবিধির ব্যর্থতা ও পরিচ্ছন্নতার চূড়ান্ত অভাব, পানীয় জল দূষিত হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ জল সম্পূর্ণভাবে দূষিত হয়ে গিয়েছে। যার ফলে মহামারীর মতো ছড়াচ্ছে Hepatitis A। 

 আগে হেপাটাইটিসের মতো রোগ সাধারণত শিশুদের মধ্যে দেখা যেত, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলিতে তরুণ-তরুণী এবং কিশোর-কিশোরী কেউ বাদ যাচ্ছে না।  ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে লিভার। কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুর কারণও হচ্ছে Hepatitis A। 

হেপাটাইটিস এ কী?

হেপাটাইটিস এ (Hepatitis A )একটি ভাইরাল সংক্রমণ, যা সরাসরি লিভারকে প্রভাবিত করে। যখন Hepatitis A ভাইরাস (HAV) শরীরে প্রবেশ করে, তখন লিভারে প্রদাহ সৃষ্টি হয়। এই রোগের লক্ষণগুলি প্রায়শই হালকা হয় । সাধারণ চিকিৎসার মাধ্যমে এটি সেরেও যায়। তবে, এই রোগটি অত্যন্ত সংক্রামক এবং এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে দ্রুত ছড়িয়ে পড়ে। ফলাফল হতে পারে বিপজ্জনক। 

ভাইরাস কীভাবে ছড়ায়?

Hepatitis A ভাইরাস প্রধানত সংক্রমিত ব্যক্তির মল এবং রক্তে পাওয়া যায়। এই রোগটি বিভিন্ন উপায়ে ছড়াতে পারে। সংক্রমিত ব্যক্তির খাওয়া খাবার খেলে, নোংরা বা দূষিত জল পান করলে, অথবা সংক্রমিত ব্যক্তির খুব কাছাকাছি থাকলে এবং তার সংস্পর্শে এলে এই ভাইরাস অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে পারে।

হেপাটাইটিস এ-এর লক্ষণ

যখন এই ভাইরাস সংক্রমিত করে, তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এর বিরুদ্ধে লড়াই শুরু করে। এই সময়ে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যেতে পারে। এর মধ্যে রয়েছে ডায়ারিয়া, ক্লান্তি, জয়েন্ট এবং হাড়ে ব্যথা, পেটের সমস্যা, ক্ষুধা না লাগা, বারবার জ্বর আসা, সারা শরীরে চুলকানি এবং ত্বকের রুক্ষতা। এই রোগ সরাসরি লিভারের উপর প্রভাব ফেলে।

এনডিটিভি-র একটি প্রতিবেদন অনুসারে, ক্লিভল্যান্ড ক্লিনিক জানিয়েছে, হেপাটাইটিস এ- এর লক্ষণগুলি সংক্রমণের দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে দেখা দিতে পারে। তারপরে দেখা যায় লক্ষণগুলি। ডায়রিয়া, ক্লান্তি জ্বর, জয়েন্টে ব্যথা, হালকা রঙের মল এবং গাঢ় রঙের প্রস্রাব, ক্ষুধামান্দ্য, বমি বমি ভাব এবং বমি, পেটে ব্যথা, ত্বক হলুদ হয়ে যাওয়া ইত্যাদি। 

হেপাটাইটিস এ টিকা প্রতিরোধের সর্বোত্তম উপায় হল ঠিক সময়ে টিকা নিজের সন্তানকে দেওয়ানো ।  স্বাস্থ্য বিশেষজ্ঞরা ১ বছর বয়স থেকে শুরু করে শিশুদের এই টিকা দেওয়ার সময় নির্দিষ্ট করে দেন। এছাড়া বড়দের জন্যও হেপাটাইটিস এ - র টিকা  আছে।  ছয় মাসের ব্যবধানে নিতে হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে,প্রতি বছর আনুমানিক ১৪ লক্ষ মানুষের হেপাটাইটিস এ-র লক্ষণ দেখা যায়। আসলে  আরও ১১ কোটি ৩০ লক্ষ মানুষ সংক্রমিত হয় কিন্তু তাদের কোনও লক্ষণ দেখা দেয় না।  ২০১৬ সালে, বিশ্বব্যাপী ৭১৩৪ জন এই রোগে মারা গিয়েছিলেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
UN Warning on Weather: ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget