এক্সপ্লোর

দেশের ৬ করোনা হটস্পট থেকে কলকাতায় বিমান অবতরণে নিষেধাজ্ঞার মেয়াদবৃদ্ধি ৩১ অগাস্ট পর্যন্ত

এই মর্মে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সচিব এস খারোলাকে সোমবার একটি চিঠি লিখে রাজ্যের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

কলকাতা: আনলক-পর্বে অন্তর্দেশীয় বিমান পরিষেবা শুরু হলেও, কোভিড-১৯ হটস্পট থেকে কলকাতাগামী বিমান ৩১ অগাস্ট পর্যন্ত আসবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ অগাস্ট পর্যন্ত দিল্লি, মুম্বই, পুণে, চেন্নাই, নাগপুর ও আমদাবাদ থেকে কোনও বিমান কলকাতায় আসবে না।

এই মর্মে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সচিব এস খারোলাকে সোমবার একটি চিঠি লিখে রাজ্যের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন অতিরিক্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানে বলা হয়েছে, কলকাতায় করোনাভাইরাসের প্রকোপে রাশ টানতে এই ৬ শহর থেকে কলকাতাগামী বিমান অবতরণে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এর আগে, ১৫ অগাস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এখন সেই সময়সীমা বাড়িয়ে ৩১ অগাস্ট করা হল।

এর পাশাপাশি এ-ও জানিয়ে দেওয়া হয়েছে, সাপ্তাহিক লকডাউনের জন্য আগামী ২০, ২১, ২৭, ২৮ ও ৩১ তারিখ কলকাতা বিমানবন্দরের স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ থাকবে। অর্থাৎ, এই দিনগুলিতে বিমানবন্দরে কোনও বিমান উড়বে বা অবতরণ করবে না।

দেশের ৬ করোনা হটস্পট থেকে কলকাতায় বিমান অবতরণে নিষেধাজ্ঞার মেয়াদবৃদ্ধি ৩১ অগাস্ট পর্যন্ত

প্রসঙ্গত, রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪৫৯। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০৫ জন। এর মধ্যে কলকাতায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬১৮ জন। উত্তর ২৪ পরগনায় ৪৯২ জন। এরপরই রয়েছে পূর্ব মেদিনীপুর। যেখানে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২১৮ জন। হাওড়া একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২০৯ জন।

এই নিয়ে টানা পাঁচদিন ধরে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯০০-র ওপরে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্ত হন ২ হাজার ৯৫৪ জন। শুক্রবার ২ হাজার ৯১২ জন। শনিবার ২ হাজার ৯৪৯। রবিবার ২ হাজার ৯৩৯। সোমবার একদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হল ২ হাজার ৯০৫।

অন্যদিকে, সোমবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪১ জন করোনা আক্রান্তের। এর মধ্যে সবথেকে বেশি মৃত্যু হয়েছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায়। কলকাতায় ১৪ জন। এবং উত্তর ২৪ পরগনায় ১২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে মোট ২ হাজার ১০০ জন করোনা আক্রান্তের।

তবে এর মধ্যে স্বস্তির খবর বলতে ঊর্ধ্বগামী সুস্থতার হার। সোমবার রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৭১.৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২০৮ জন। এই নিয়ে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হলেন মোট ৭০ হাজার ৩২৮ জন।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jantar Mantar Quota Protest : জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget