এক্সপ্লোর

Kolkata: মুনমুন সেনের আবাসনে হাঙ্গামার ঘটনায় গ্রেফতার ৪

Kolkata: বালিগঞ্জের অভিজাত আবাসনে ফুড ডেলিভারি বয়ের সঙ্গে নিরাপত্তা রক্ষীর বচসাকে ঘিরে হাঙ্গামার অভিযোগ। শনিবার রাত পৌনে ১০টা নাগাদ ওই ঘটনা ঘটে। 

আবির দত্ত, কলকাতা: মুনমুন সেনের আবাসনে হাঙ্গামার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল বালিগঞ্জ থানার পুলিশ।  অভিযোগ, আবাসনের নিরাপত্তা রক্ষীর সঙ্গে বচসা বাধে এক ফুড ডেলিভারি বয়ের। অভিযুক্ত কয়েকজন সঙ্গীকে ডেকে আনেন। রক্ষীর সঙ্গে ধাক্কাধাক্কিও হয় তাঁদের। রাতেই থানায় অভিযোগ জানান অভিনেত্রী। 

বালিগঞ্জের অভিজাত আবাসনে ফুড ডেলিভারি বয়ের সঙ্গে নিরাপত্তা রক্ষীর বচসাকে ঘিরে হাঙ্গামার অভিযোগ। শনিবার রাত পৌনে ১০টা নাগাদ ওই ঘটনা ঘটে।  পুলিশ সূত্রে খবর, বালিগঞ্জ সার্কুলার রোডে অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মুনমুন সেন যে আবাসনে থাকেন, সেখানে আচমকাই এক ফুড ডেলিভারি বয় ঢুকে পড়েন।  নিরাপত্তা রক্ষী দেখতে পেয়ে ওই যুবককে তল্লাশি করতে গেলে বচসা বেঁধে যায়।  অভিযোগ, সেই ফুড ডেলিভারি বয় কয়েকজন সঙ্গীকে ডেকে আনেন। শুরু হয়ে যায় রক্ষীর সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি। 

আবাসন চত্বরে এই পরিস্থিতি দেখে মুনমুন সেন ফোন করেন বালিগঞ্জ থানায়। এরপর বালিগঞ্জ থানার পুলিশ যায় ঘটনাস্থলে।  সূত্রের খবর, চার অভিযুক্তকে রাতে আটক করে পুলিশ। রবিবার সকালে জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়।  ধৃতদের বিরুদ্ধে মারপিট করা সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মুনমুন সেনের আবাসনে এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

কিছুদিন আগে একটি বিক্ষিপ্ত ঘটনায় খাবার অর্ডার দিয়ে প্রতারকদের খপ্পরে পড়তে হয়েছিল দমদমের এক বাসিন্দাকে। চাইনিজ খেতে ইচ্ছা হয়েছিল। খাবার সরবরাহকারী সংস্থার অ্যাপে ১৩০ টাকার খাবার বুক করেছিলেন দমদমের বাসিন্দা উঠতি মডেল শতরূপা দাস। প্রতারকদের খপ্পরে পড়ে অ্যাকাউন্ট থেকে গায়েব ৩০ হাজার টাকা। পিছনে আছে দিল্লির প্রতারকরা, অনুমান  পুলিশের । গত ১১ জুলাই খাবারের অর্ডার দিয়ে বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর, দমদমের বাসিন্দা ওই মডেলের মোবাইলে আসে খাবার সরবরাহকারী সংস্থার নামে ফোন। সময়ে খাবার সরবরাহ না করতে পারায় দুঃখপ্রকাশ করে তারা। টাকা ফেরত পেতে এনি ডেস্ক, টিম ভিউয়ার কুইক সাপোর্ট নামে দুটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। অ্যাপ ডাউনলোডের পরেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ৩০ হাজার টাকা। এই নিয়ে শতরূপা বলেন, "১৩০ টাকা রিফান্ড হওয়ার নামে পুরো ৩০,০০০ টাকা হাতিয়ে নেওয়া হয়। ব্যাঙ্ক ফ্রড ডিপার্টমেন্টে গেছি। কিন্তু এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ব্লক করে দেওয়ার পর এখনও কল আসছে। বলা হচ্ছে আবারও ওই দু'টো অ্যাপ ডাউনলোড করতে।"

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget