এক্সপ্লোর

Sukanta On Abhishek: 'ছাব্বিশের নির্বাচনে ৫০ অবধিও যাবে না তৃণমূল..', অভিষেকের '২৫০' টার্গেটের পাল্টা সুকান্ত

Sukanta On Abhishek On WB Poll Target :অভিষেকের '২৫০' টার্গেটের পাল্টা সুকান্ত

ভাস্কর মুখোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ ও তুহিন অধিকারী, কলকাতা: বীরভূমের সভা থেকে, আগামী নির্বাচনে আড়াইশো আসনের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়। আগামী নির্বাচনে গোটা বীরভূম জেলাকেই বিজেপি-শূন্য করার বার্তা দিলেন তিনি। যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৫০ অবধিও যাবে না বলে দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।

আরও পড়ুন, ৩-৪ দফায় বিধানসভা ভোট? জল্পনা তুঙ্গে ! কী বলছেন শাহ-শমীক-দিলীপরা ?

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে, আসন-সংখ্যা নিয়ে নিত্যনতুন চ্যালেঞ্জ-পাল্টা চ্যালেঞ্জে গরমাগরম রাজ্য-রাজনীতি, এবার বীরভূমের সভা থেকে আড়াইশো আসনের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কালকে দেখলাম কেষ্টদা বলেছেন, 'মা-কে বলে এসেছি ২৩০টা আসন দিতে হবে।' আমি তো আজকে ২০টা আরও বাড়িয়ে বললাম। আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে। এদেরকে শুধু হারানো নয়, শূন্য করতে হবে। 

 সোমবার তারাপীঠে পুজো দেন বীরভূমের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল।সেখান থেকেই ছাব্বিশের নির্বাচনে আসন-সংখ্যা নিয়ে এই বার্তা দেন তিনি। বীরভূম তৃণমূলের  কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বলেন,  অভিষেক, মমতা ব্যানার্জির নামে পুজো দিলাম মাকে। মাকে বললাম, মা দেখো তোমার যা করণীয় ২৩০ করে দিও। 'মঙ্গলবার, বীরভূমের সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,  এবার ১০ নয়, ১১ - ০, তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে।  এই ৩ হাজার ৬০০ বুথ থেকেই বাংলা-বিরোধীদের ভো-কাট্টা করতে হবে। একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে। আগামীদিনে বীরভূমের মাটিতে বিজেপি শূন্য শূন্য শূন্য।তৃণমূল কংগ্রেসের আগামী দিনে  ভোটের সংখ্যা বাড়বে, আসনের সংখ্যা বাড়বে, ভোটের শতাংশ বাড়বে। 

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ  সুকান্ত মজুমদার বলেন,  তৃণমূল কংগ্রেস এবারে ছাব্বিশের নির্বাচনে ৫০ অবধি যাবে না। অপেক্ষা করুন, দেখতে পাবেন। ওদের টার্গেটের কোনও দাম আছে নাকি? বলেছিল ২০১৯ সালে নাকি অর্জুন সিংহ জিতলে ও নাকি হাতের পাঞ্জা কেটে দেবে। দেখেছেন পাঞ্জা কাটা তো দূরের কথা, নখ পর্যন্ত কাটেনি। 'সব মিলিয়ে ভোটের আগে থেকেই আসন ঘিরে চ্য়ালেঞ্জ-পাল্টা চ্য়ালেঞ্জে পারদ চড়ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget