এক্সপ্লোর

Corona in Kolkata Police: করোনা হানা কলকাতা পুলিশেও, একদিনে আক্রান্ত ৫২

Kolkata Police: সূত্রের খবর, কার্যত গোটা ভবানীপুর থানাই করোনা আক্রান্ত। এই থানার ৩০ জন পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।

প্রকাশ সিনহা, ময়ূখঠাকুর চক্রবর্তী ও আবীর দত্ত: কলকাতা থেকে জেলা। পুলিশের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ। ভবানীপুর থানার, ৩০ জন পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত ৮ IPS-সহ কলকাতা পুলিশের ১৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে শুধু বুধবারই একদিনে ৫২ জন করোনা সংক্রমিত হয়েছেন।                   

হু হু করে সংক্রমণ ছড়াচ্ছে কলকাতা পুলিশেও। পরিস্থিতি সব থেকে খারাপ ভবানীপুর থানার। সূত্রের খবর, কার্যত গোটা ভবানীপুর থানাই করোনা আক্রান্ত। এই থানার ৩০ জন পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। লালবাজারে একের পর এক আইপিএস অফিসার করোনা আক্রান্ত হচ্ছেন।সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন ডিসি ট্রাফিক অরিজিৎ সিন্হা।                                        

এখনও পর্যন্ত ৮ IPS-সহ কলকাতা পুলিশের ১২১ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্য পুলিশে ৫ IPS-সহ ৭৬ জন করোনা আক্রান্ত। দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন বেনিয়াপুকুর থানার ওসি অলোক সরকার। করোনা আক্রান্ত হয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার-সহ ৭ জন পুলিশ আধিকারিক।                                        

আরও পড়ুন, নয়া প্রজাতি IHU-ও মারাত্মক সংক্রামক, অকেজো হতে পারে টিকা, জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

পুলিশের মতোই করোনা থাবা বসিয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলিতেও। করোনা আক্রান্ত হয়েছেন CBI’র কলকাতা ব্রাঞ্চের ১৩ জন অফিসার। ED’র ৩ অফিসারও করোনা আক্রান্ত হয়েছেন। একজন DSP, দু’জন ইন্সপেক্টর-সহ কলকাতার NIA অফিসে ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। সিবিআই সূত্রে খবর, ৪০ থেকে ৫০ শতাংশ অফিসার নিয়ে অফিস চলছে।                              

হাওড়া সিটি পুলিশের ১০ জন সাব ইন্সপেক্টর ও অন্তত ৩০ জন ASI ও কনস্টেবল করোনা আক্রান্ত। দমকলেও হানা দিয়েছে করোনা। উত্তর ২৪ পরগনার ডিভিশনাল ফায়ার অফিসার দেবতনু বসু করোনা আক্রান্ত হয়েছেন।                                  

সেরা শিরোনাম

Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
CPM News: গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget