এক্সপ্লোর

Shahjahan Sheikh: শেখ শাহজাহানের ১৩ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ আদালতের

Shahjahan Sheikh: সোমবার আদালতে ইডি-র তরফে অভিযোগ জানানো হয়, ভেড়ির ব্যবসার আড়ালে কালো টাকা পাচারের ব্যবস্থা করেছিল সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। আদিবাসীদের জমি ও ভেড়ি দখল করেছিল।

কলকাতা: ইডি আধিকারিকদের উপরে হামলার ৮৭ দিন পর এই ঘটনার মাস্টারমাইন্ড বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে (Expel TMC leader Shahjahan Sheikh) নিজেদের হেফাজতে (ED custody) পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার ব্যাঙ্কশাল আদালতে শুনানির সময় শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বিস্ফোরক সওয়াল করেন ইডির আইনজীবীরা। সন্দেশখালি (Sandeshkhali attack case) তথা গোটা দেশকে বিচার দিতে শাহজাহানকে তাদের হেফাজতে পাঠানো উচিত বলে দাবি করেন। উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর শেখ শাহজাহানকে ১৩ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন: 100 Days Work: ১০০ দিনের কাজে উপভোক্তাদের সই জালের অভিযোগ, গ্রেফতার ২ সুপারভাইজার

সোমবার আদালতে ইডি-র তরফে অভিযোগ জানানো হয়, "ভেড়ির ব্যবসার আড়ালে কালো টাকা পাচারের ব্যবস্থা করেছিল সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। আদিবাসীদের জমি ও ভেড়ি দখল করেছিল। এছাড়াও সিন্ডিকেট খুলে সন্দেশখালিতে জোর করে সাধারণ মানুষের জমি জবরদখল করত। কালো টাকা পাচারের জন্য এস কে সাবিনা নামে একটি কোম্পানিও খুলেছিল সে। তার মাধ্যমেই বিভিন্ন দুর্নীতিমূলক কাজ থেকে সংগ্রহ করা কালো টাকা নানা জায়গায় পাচার করত শাহজাহান। ইতিমধ্যে এই বিষয়ে তিন জন গোপন জবানবন্দিও দিয়েছে।" 

আরও পড়ুন: West Bengal Weather:উত্তরে ঝড়বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের পূর্বাভাস দক্ষিণের কয়েক রাজ্যে! কেমন থাকবে আপনার জেলা?

উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য ও শেখ শাহজাহানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখার পর আগামী ১৩ এপ্রিল পর্যন্ত তাকে ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। 

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে যাওয়া ইডির আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার পর থেকেই হদিশ পাওয়া যাচ্ছিল না শাহজাহানের। অনেক জলঘোলার পর গত ২৯ ফেব্রুয়ারি ৫৬ দিনের মাথায় সন্দেশখালির ত্রাসকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। এরপরই সাংবাদিক বৈঠক করে শাহজাহানকে দল আগামী ৬ বছরের জন্য সাসপেন্ড করছে বলে জানান তৃণমূলের রাজ্যসভা সাংসদ ও মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন। তারপর থেকে এতদিন রাজ্য পুলিশের হেফাজতেই ছিল শাহজাহান। ইডিকে জেরা করার অনুমতি দিলেও এতদিন তাদের হেফাজতে পাঠানো হয়নি। কিন্তু, সোমবার ইডির আইনজীবীর জোরালো সওয়ালে তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই পাঠানো হল। 

আরও পড়ুন: 'গভীরভাবে উদ্বিগ্ন', উত্তরবঙ্গে ঝড়ের তাণ্ডবের পর মমতাকে ফোন শাহর, কী আশ্বাস?

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget