এক্সপ্লোর

Goa Election 2022: ফের গোয়া কংগ্রেসে ভাঙন ধরাল তৃণমূল, দলে যোগ দিলেন লোরেনকো

কার্টোরিম বিধানসভা আসন থেকে দুইবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন লোরেনকো। সম্প্রতি তাঁকে গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি হিসেবে তাঁকে নিযুক্ত করা হয়েছিল।

 

কলকাতা: গোয়া বিধানসভা ভোটের আগে দলবদল অব্যাহত। এবার গোয়া কংগ্রেসের প্রাক্তন কার্যনির্বাহী সভাপতি অ্যালেইক্সো রেজিনাল্ডো লোরেনকো যোগ দিলেন তৃণমূল কংগ্রেস। কলকাতায় এসে মঙ্গলবার  ঘাসফুলের পতাকা হাতে তুলে নিলেন লোরেনকো। গত সোমবারই লোরেনকো গোয়া বিধানসভার সদস্য পদে ইস্তফা দেন। সেইসঙ্গে কলকাতা রওনা হওয়ার আগে কংগ্রেস থেকেও ইস্তফা দেন তিনি। এরপর তৃণমূলে যোগদানের জল্পনা বাড়িয়ে আসেন কলকাতায়। বিমানবন্দরে স্বাগত জানান তৃণমূল সাংসদ শান্তনু সেন। 

তৃণমূলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে লোরেনকোর তৃণমূলে যোগ দেওয়ার কথা জানানো হয়েছে। ট্যুইটে লেখা হয়, জাতীয় কংগ্রেসের কার্টোরিমের বিধায়ক অ্যালেইক্সো রেজিনাল্ডো লোরেনকো আমাদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ও জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আমরা যৌথভাবে গোয়ার মানুষের কল্যাণের জন্য কাজ করব।

কার্টোরিম বিধানসভা আসন থেকে দুইবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন লোরেনকো। সম্প্রতি তাঁকে গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি হিসেবে তাঁকে নিযুক্ত করা হয়েছিল।  তাঁর পদত্যাগের ফলে ৪০ সদস্য বিশিষ্ট গোয়া বিধানসভায় কংগ্রেসের সদস্য সংখ্যা কমে হল মাত্র ২।

আগামী বছরের ফেব্রুয়ারিতে গোয়ার বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বর্তমানে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি। এরইমধ্যে গোয়ায় তৎপরতা বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণের এই উপকূলবর্তী রাজ্যে সংগঠন বিস্তারে গুরুত্ব আরোপ করেছে তৃণমূল। এর আগেই লুইজেনহো ফ্যালেইরো সহ কংগ্রেসের কয়েকজন নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের প্রথমসারির নেতারা ইতিমধ্যেই গোয়া সফর করেছেন। সেখানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মমতা বন্দ্যোপাধ্যায়ও দুবার গোয়ায় গিয়েছেন। সেখানে গিয়ে একইসঙ্গে বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শুধু গোয়া নয়, উত্তরপ্রদেশ, বিহার সহ সব রাজ্যই চায় বিজেপি ক্ষমতাচ্যুত হোক। দেশের গণতন্ত্র ধ্বংস করতে চায় বিজেপি। গোয়াতেও খেলা হবে। দেশ চায় বিজেপি হারুক। ক্ষমতায় আসার পরে বাংলায় বড়দিন বড় করে পালন করা হয়। বিজেপি বোঝানোর চেষ্টা করে যে তারাই শুধু হিন্দু।  কিন্তু যাঁর হৃদয় বড়, যে মানবিক সেই প্রকৃত হিন্দু। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?
CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
CJP Delhi Protest: 'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র
'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget