এক্সপ্লোর

R G Kar Update: আরজি কর-এর আন্দোলনে নির্দেশ অমান্যকারী কারা? কর্তৃপক্ষকে নাম জানাতে নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: আরজি কর হাসপাতালের (R G Kar Medical College and Hospital) আন্দোলনকারীদের (Agitator) উদ্দেশে ফের কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ অমান্যকারীদের নাম জানানোর নির্দেশ আদালতের।

সৌভিক মজুমদার, কলকাতা: আরজি কর-এর (R G Kar Medical College and Hospital) আন্দোলনে কারা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অমান্য করেছেন? ২১ ডিসেম্বরের (December) মধ্যে তাঁদের নাম জানানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে (Hospital Authority) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানাল আদালত।

আরজি কর হাসপাতালের (R G Kar Medical College and Hospital) আন্দোলনকারীদের (Agitator) উদ্দেশে ফের কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ অমান্যকারীদের নাম জানানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিল আদালত। অধ্যক্ষের (Principal) পদত্যাগ সহ একাধিক দাবিদাওয়া নিয়ে সেপ্টেম্বর থেকে অনশন-আন্দোলন শুরু করেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়াদের একাংশ। এই আন্দোলন নিয়ে, গত মাসে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

সেই মামলার শুনানিতে মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ হাসপাতাল কর্তপক্ষকে নির্দেশ দেয়, আরজি কর হাসপাতালে আন্দোলনে যে বা যাঁরা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন, নির্দিষ্টভাবে তাঁদের নাম জানাতে হবে। যাতে নির্দেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া যায়। সেখানকার বর্তমান পরিস্থিতি জানিয়ে ২১ ডিসেম্বরের মধ্যে নাম জানাতে হবে হাসপাতাল কর্তপক্ষকে।

এর আগে গত ১৫ নভেম্বর আদালত নির্দেশ দেয়, রোগী পরিষেবা ব্যাহত না করে, শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। আদালতের নির্দেশ অমান্য করলে, ফল ভুগতে হবে আন্দোলনকারীদের। রোগীদের স্বার্থ যেন কোনওভাবেই ক্ষুণ্ণ না হয়, একথা ভবিষ্যতের চিকিৎসকদের মনে রাখতে হবে। এরপর আমরণ অনশন প্রত্যাহার করা হলেও, থেমে নেই আন্দোলন। এই প্রেক্ষিতেই কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের।

এদিকে এবার এসএসসির (SSC) গ্রুপ-সি (Group-C) নিয়োগেও দুর্নীতির অভিযোগ। গ্রুপ-সিতে (Group-C) ভুয়ো নিয়োগ হাতেনাতে ধরলেন বিচারপতি। ভুয়ো নিয়োগে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) একজনের বেতন বন্ধের নির্দেশ। এর পাশাপাশি ৪০০ জনের চাকরি সংক্রান্ত নথি (Documents) জমা দেওয়ার নির্দেশ দিল আদালত। এদিন হাইকোর্ট (Calcutta High Court) জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে মামলাকারীকে তথ্য পেশ করতে হবে। একইসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকেও (West Bengal Board of Secondary Education) মামলায় যুক্ত করতে বলল আদালত।

আরও পড়ুন: Kolkata News: স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকবে পার্ক স্ট্রিট উড়ালপুল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget