এক্সপ্লোর

India-Bangladesh Border: বাংলাদেশ সীমান্তে এবার চোরাকারবারিদের হাতে আক্রান্ত BSF, শূন্যে গুলি চালাতে হল

Malda News: সেই মালদা সীমান্ত এবং আবার সেখানে আক্রান্ত BSF.

সুকান্ত মুখোপাধ্যায়, সমীরণ পাল, বিটন চক্রবর্তী: মৌলবাদের অতলে বাংলাদেশ যতই তলিয়ে যাচ্ছে, ভারত সীমান্তে বাড়ছে বাংলাদেশি দুষ্কৃতীদের দাপট। ত্রিপুরার পর এবার মালদা। বাংলাদেশি চোরাচালানকারীদের রুখতে গিয়ে কালিয়াচক সীমান্তে আক্রান্ত হল BSF. সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, আত্মরক্ষায় গুলি পর্যন্ত চালাতে হয় জওয়ানদের। (India-Bangladesh Border)

সেই মালদা সীমান্ত এবং আবার সেখানে আক্রান্ত BSF. একদিকে কাঁটাতারের বেড়া তুলতে বাধা দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা BGB-র উস্কানি, আর অন্য দিকে, চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা। নৈরাজ্যের বাংলাদেশে অস্থিরতার আবহে, সীমান্তে জোড়া চ্যালেঞ্জ BSF-এর সামনে। (Malda News)

সেই সঙ্গে নানা ভাবে বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচার বাড়ছে এপারের সীমান্ত ঘেঁষা নিরীহ গ্রামবাসীদের ওপর। বৈষ্ণবনগর সীমান্তের সুখদেবপুর গ্রামের বাসিন্দা বাপন মণ্ডল বলেন, "ধান চাষ করেছিলাম। বাংলাদেশে নতুন সরকার হওয়ার পর কীটনাশক স্প্রে করতে গিয়েছিলাম। একাই গিয়েছিলাম আমি। ওরা মোটামুটি ১০ জন হাঁসুয়া নিয়ে আমাকে তাড়া করে। আমি পালিয়ে BSF-এর কাছে চলে আসি।"

মালদার কালিয়াচকে নওদা সীমান্তে বাংলাদেশি চোরাকারবারিদের হাতে আক্রান্ত হল BSF. BSF-এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার সূত্রে খবর, শুক্র ও শনিবারের মধ্যরাতে হামলার ঘটনা ঘটে। বাংলাদেশি চোরাচালানকারীদের প্রায় ২০ জনের একটি সশস্ত্র দল ১১৯ নম্বর ব্যাটালিয়নের পাহারারত BSF জওয়ানদের ওপর হামলা চালায়। BSF জওয়ানদের চোখে হাই বিম টর্চের আলো ফেলে চড়াও হয় দুষ্কৃতীরা। ধারাল অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালানো হয়।

বাংলাদেশি দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে প্রথমে শূন্যে দু'রাউন্ড গুলি চালায় BSF. তাতেও কাজ না হওয়ায় চোরাচালানকারীদের লক্ষ্য করে দু'রাউন্ড গুলি চালানো হয়। যদিও তাতে হতাহতের কোনও খবর মেলেনি। অন্ধকার ও আমবাগানের সুযোগ নিয়ে গা ঢাকা দেয় হামলাকারীরা। BSF সূত্রে খবর, ঘটনাস্থল থেকে প্রচুর ফেনসিডিল, ধারাল অস্ত্র ও একটি হাই বিম টর্চ উদ্ধার করা হয়েছে।

এর আগে, ত্রিপুরার উনকোটিতে বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে, দিনেদুপুরে বাংলাদেশি দুর্বৃত্তদের হামলার মুখে পড়েছিলেন BSF-জওয়ানরা। তাঁদের আগ্নেয়াস্ত্র কেড়ে, ধারাল অস্ত্র দিয়ে মারার চেষ্টা করা হয়।

বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়েছে। নয়া মাত্রা পেয়েছে সীমান্ত সংঘাত। সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো নিয়ে সংঘাত দেখা দিয়েছে। ভারতের এলাকায় দখসদারি কায়েমের চেষ্টার অভিযোগ। সেই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget