এক্সপ্লোর

Kolkata: জরুরি প্রয়োজন ছাড়া বেরোলেই পদক্ষেপ, রাতের কলকাতায় কতটা মানা হচ্ছে বিধিনিষেধ?

রাত ৯টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কতটা মানা হচ্ছে বিধিনিষেধ?

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সতর্ক প্রশাসন। রাত ৯টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কতটা মানা হচ্ছে বিধিনিষেধ? তা দেখতে রাতভর কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরলেন এবিপি আনন্দর প্রতিনিধি।

রাত ১১টা। গিরিশ পার্ক মোড়ে নাকা চেকিংয়ের সময় দুই মত্ত বাইক আরোহীকে আটকায় জোড়াবাগান ট্রাফিক গার্ড। দুজনেই বিনা মাস্কে বেরিয়েছিলেন। নো এন্ট্রি ভেঙে ঢুকে পড়ায় আটকানো হয় একটি গাড়ি। চালক-সহ গাড়ির তিন আরোহীই মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশের দাবি।

একদিনে মৃত্যু এক অঙ্কে নামলেও, পাহাড়ে ফের বাড়ছে সংক্রমণ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বেরোনার বিধিনিষেধ কঠোরভাবে কার্যকরের ক্ষেত্রে ব্যবস্থা নিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। মাস্ক ছাড়া বেরোলে মহামারী আইনে ব্যবস্থা নেওয়া হবে কলকাতায়।

রাত ১২টায় শুনশান হাওড়া ব্রিজ। রাতে নাকা চেকিং চালায় নর্থ পোর্ট থানার পুলিশ। এদিকে রাত ১টা বেজে গেলেও পার্ক সার্কাস জমজমাট। বিনা মাস্কে বাইক নিয়ে ঘোরাঘুরি। খোলা চায়ের দোকান। চলছে দেদার আড্ডা। পার্ক সার্কাস মোড়ে দেখা মেলেনি পুলিশের। রাত ১টা পর চিংড়িঘাটা মোড়ে বেলেঘাটা ট্রাফিক গার্ডের তরফে নাকা চেকিং চালানো হয়। ৯টার পর বাইরে বের হলে তাদের ফোন নম্বর লিখে রাখা হয়। পুলিশ সূত্রে খবর, লালবাজারের তরফে নিয়মভঙ্গকারীদের মোবাইল ফোনে পাঠানো হবে ওয়ার্নিং মেসেজ। 

প্রত্যেক জেলাশাসককে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন, রাত ৯ থেকে ভোর ৫টা পর্যন্ত কঠোরভাবে বিধিনিষেধ প্রয়োগ করতে হবে। প্রয়োজনে বাড়াতে হবে নাকা চেকিং। বিধি ভাঙলে আইন অনুযায়ী পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার এক বৈঠকে করোনা বিধি মানার উপর জোর দেন কলকাতার পুলিশ কমিশনারও। রাস্তায় মাস্ক না পরে বেরোলে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পুলিশের ব্যারাক, মালখানা ও ক্যান্টিন পরিচ্ছন্ন রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
CJP Protest: বিজেপি মনে করে শিক্ষা দিয়ে কী হবে, গুন্ডাগিরিতেই হবে সবকিছু: সৌরভ দাস
CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?
CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget