এক্সপ্লোর

Jogamaya Devi College : মেসেজ এলেও ভর্তিতে সমস্যা, যোগমায়া দেবী কলেজে ছাত্রী-বিক্ষোভ

যোগমায়া দেবী কলেজ ছাত্রীদের বিক্ষোভ। উচ্চ মাধ্যমিকে পাশ করার পর ফার্স ইয়ারে ভর্তি হতে এসে সমস্যায় পড়েন তাঁরা।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : যোগমায়া দেবী কলেজ ছাত্রীদের বিক্ষোভ। উচ্চ মাধ্যমিকে পাশ করার পর ফার্স ইয়ারে ভর্তি হতে এসে সমস্যায় পড়েন তাঁরা। কিন্তু, কলেজের তরফে মেসেজ আসা সত্ত্বেও ভর্তি হতে না পারায় কলেজের ভিতরে গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। জানা যাচ্ছে, তাঁদের রেজিস্টার্ড নম্বরে মেসেজ গিয়েছিল। বলা হয়েছিল, ভর্তির জন্য তাঁরা সিলেক্ট হয়েছেন। কিন্তু, যখন তাঁরা ভর্তি হওয়ার চেষ্টা করেন দেখতে পান, মোবাইলে আসা এসএমএসে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে অনলাইনে পেমেন্ট করা যাচ্ছে না।

এবিষয়ে আন্দোলনরত এক ছাত্রী বলেন, এই মেসেজটা থেকে যখন ওয়েবসাইটে পে করার জন্য যাচ্ছি তখন লেখা উঠছে, সিট নট অ্যাভেলেবেল। প্রথম মেধাতালিকার পরে যদি আসন না থাকে তাহলে এসএমএস আসার  অর্থ কী ? এভাবে আশা ভেঙে দিচ্ছে কেন ? এটা একটা স্ট্যান্ডার্ড কলেজ। কিন্তু, এটা কেন হল বুঝলাম না। আমার জবাব চায়। 

এই পরিস্থিতি নিয়ে অপর এক ছাত্রী জানান, কলেজ এখন মাইকিং করে বলছে, একটা কাগজে আমাদের সবার নাম লিখে দিতে। কিন্তু, ভর্তির ব্যাপারে আমাদের কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। আমরা কোনও নিশ্চয়তা ছাড়া উঠব না। 

বিক্ষোভরত অপর এক ছাত্রী জানান, এখনও পর্যন্ত আমি ১১টির বেশি কলেজে আবেদন করেছি। এখানে আমার দ্বিতীয় লিস্টে নাম উঠেছিল। আমাকে মেসেজও পাঠানো হয়েছিল। ৩ থেকে ৪ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ৪ তারিখ বিকাল ৪টা পর্যন্ত। কিন্তু, ততক্ষণ পর্যন্ত পে করার জন্য পোর্টালটাই খুলল না। শুধু দেখাচ্ছ, আসন নেই। এসব কী হচ্ছে ? চিন্তায় আমরা আন্দেলন করছি। 

এদিকে ছাত্রী বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালে ভবানীপুর থানার পুলিশকর্মীরা ঘটনাস্থানে আসেন। তাঁরা এসে ছাত্রীদের বোঝান। যদিও ছাত্রীরা আন্দোলন চালিয়ে যান। এব্যাপারে মাইকিং করে কলেজের তরফে জানানো হয়েছে, আসন নেই। বিভিন্ন ছাত্রীর কাছে মেসেজ গেলেও এবার বিষয়টি আলাদা। কারণ হিসেবে প্রিন্সিপাল জানাচ্ছেন, অন্যান্য বছরের তুলনায় এবার পাশের সংখ্যা অনেকটাই বেশি। কিন্তু আসন সংখ্যা বাড়ানোর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও গাইডলাইন আসেনি। আসন সংখ্যা সীমিত রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget