এক্সপ্লোর

KMC Election 2021: কলকাতা পুরভোটে উত্তেজনাপ্রবণ বুথের তালিকা প্রকাশ

KMC Election 2021 Updates: রবিবার কলকাতা পুরসভার ভোট। আজ প্রচারের শেষদিন। ভোটের আগে আজ উত্তেজনাপ্রবণ বুথের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কলকাতার ১৬টি বরোয় ৪ হাজার ৯৫৯টি বুথ রয়েছে।

কলকাতা: কলকাতা পুরসভা ভোটে উত্তেজনাপ্রবণ বুথের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ১৬টি বরোর ১,১৩৯ টি বুথ উত্তেজনাপ্রবণ বলে জানানো হয়েছে। এই ১,১৩৯টি বুথের মধ্যে ৭৮৬টি স্পর্শকাতর ভোটকেন্দ্র রয়েছে। ১৬টি বরোয় ৪ হাজার ৯৫৯টি বুথ রয়েছে। বহিরাগতদের বিষয়ে জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ কলকাতা পুরসভা নির্বাচনের জন্য প্রচারের শেষদিন। সকাল থেকেই প্রচার শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল। তবে দুপুরে চমক দেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি আজ পুরভবনের সামনে পালকি চড়ে আসেন। তাঁর জন্যই বহু বছর পরে আজ কলকাতা পুরসভার পার্কিং লটে আজ দেখা যায় পালকি। হাতে ফুটবল নিয়ে পালকিতে চড়েন মদন।

পালকি নিয়ে আসার পর কলকাতা পুরসভার সামনে দাঁড়িয়ে মদন মিত্র বলেন, ‘শেষবার হয়তো ১৮০০ বা ১৯০০ সালে এসেছিল পালকি। সেটা ছিল রাজাবাহাদুরদের সময়। আবার এক রাজাবাহাদুর নরেন্দ্র মোদি এখন দিল্লিতে ক্ষমতায় এসেছেন। ওঁরা চড়বেন চপারে আর মানুষকে চড়তে হবে পালকিতে। কাঁধে টানা লোকগুলো নিয়ে যাবে। তাই আবার হয়তো ১০০ বছর পরে লেখা হবে, ২০২১-এর ১৭ ডিসেম্বর কলকাতা পুরসভার গেটের সামনে এসেছিল পালকি। নিয়ে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে এটা আমরা ফুটবলের মতো খেলে উড়িয়ে দেব। ১৪৪টি আসনই আমরা পাব।’ 

কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম চেতলা এলাকায় প্রচার চালান। হুডখোলা জিপে এলাকায় ঘোরেন তিনি। 

বেলেঘাটার বিধায়ক পরেশ পাল ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। প্রচারের শেষদিনে কাঁকুড়গাছি এলাকায় ঘোড়ার গাড়ি, ধামসা মাদল, মহিলা ঢাকীদের নিয়ে মিছিল করে প্রচার করেন তিনি। পরেশ পাল ছিলেন হুডখোলা জিপে। 

১০১, ১০২ ও ১১০ এই তিন ওয়ার্ডের সিপিএম প্রার্থীদের নিয়ে গড়িয়া এলাকায় প্রচার করলেন সুজন চক্রবর্তী। রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোডে পদযাত্রা করে চলে প্রচার। 

কলকাতা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বিজয় ওঝার সমর্থন প্রচার করলেন সুকান্ত মজুমদার, সায়ন্তন বসুরা। বড়বাজারের বটতলা এলাকায় প্রচার করেন বিজেপি নেতারা।  

শেষদিনের প্রচারে ঝড় তোলেন কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। বাবুঘাট থেকে স্ট্র্যান্ড রোড ধরে পায়ে হেঁটে প্রচার করেন তিনি। বর্ণাঢ্য প্রচারে সঙ্গে ছিল ঘোড়ার গাড়ি, অনেক কর্মী সমর্থক। 

সেরা শিরোনাম

Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Weather Alert: উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget