এক্সপ্লোর

Kolkata: ঝগড়ার জের, কাটারি দিয়ে ছেলের মাথায় কোপ মায়ের

মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বাঁশদ্রোণীতে মায়ের হাতে আক্রান্ত হলেন যুবক। গতকাল রাত দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয়দের  অভিযোগ, মা ও ছেলের মধ্যে বচসা চলছিল। রাগের বশে কাটারি দিয়ে ছেলের মাথায় কোপ মারেন মা। এসএসকেএম হাসপাতালে চিকিত্সাধীন ৩০ বছরের সুরজিৎ দাস। মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী কারণে এই ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে। 

অন্যদিকে, স্বামীকে খুন করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুরে। মৃতের নাম রাম মুসোহার। পেশায় রঙের মিস্ত্রি। প্রতিবেশীদের অভিযোগ, গতকাল রাতে রামের স্ত্রী পঞ্চমী ও পিসতুতো দাদা মনোজ রাম রাস্তায় দাঁড়িয়ে বারবার হাত দেখিয়ে গাড়ি থামানোর চেষ্টা করছিলেন। 

আরও পড়ুন, কলকাতায় ফের সিমবক্স প্রতারণার কারবার, গ্রেফতার ১

প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় দু’ জনের কথায় অসঙ্গতি ধরা পড়ে। বাড়িতে গিয়ে দেখা যায় সিঁড়ির নিচে পড়ে আছে ৪০ বছরের রাম মুসোহারের রক্তাক্ত দেহ। স্থানীয়রাই হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেয়। এরপর মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে স্ত্রী ও পিসতুতো দাদাকে গ্রেফতার করে পুলিশ। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন কি না, খতিয়ে দেখা হচ্ছে। 

আবার রানাঘাটে যুবকের খোঁজ না পেয়ে তাঁর আত্মীয়কে খুনের চেষ্টার অভিযোগ উঠল । আক্রান্তের দাবি, রবিবার রাত ১২টা নাগাদ মনসা পুজোর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে, রাস্তায় তাঁর দাদার শ্যালকের খোঁজ করেন এক ব্যক্তি। তিনি সঙ্গে না থাকায়, ফোন করে তাঁকে ডেকে আনার জন্য চাপ দেওয়া হয়। 

আরও পড়ুন, গৃহবধূর কাছে আগ্নেয়াস্ত্র-গুলি, অস্ত্র পাচারের অভিযোগে মহিলাকে গ্রেফতার

অভিযোগ, তাতে রাজি না হওয়ায় আচমকাই ধারাল অস্ত্র নিয়ে চড়াও হন ওই ব্যক্তি। গুরুতর জখম যুবককে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রানাঘাট থানা ও এসডিপিও-র কাছে অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো বিবাদের জেরে এই হামলা। অভিযুক্ত পলাতক। 

 

 

 

সেরা শিরোনাম

News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget