এক্সপ্লোর

Kolkata Municipal Election 2021 : কাল মহানগরে মহারণ, একনজরে নিরাপত্তা ব্যবস্থা

Security arrangement in Kolkata Municipal Election : শহরজুড়ে কড়া নজরদারি। কমিশন সূত্রে খবর, ভোটের বিষয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দিতে বলা হয়েছে পুলিশের দুই শীর্ষ কর্তাকে।

সঞ্চয়ন মিত্র, সুকান্ত মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদার, কলকাতা : রাত পোহালেই কলকাতা পুরসভায় ভোট। শহরজুড়ে চলছে কড়া নজরদারি। ভোটের আগে আজ রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার। কমিশন সূত্রে খবর, ভোটের বিষয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দিতে বলা হয়েছে পুলিশের দুই শীর্ষ কর্তাকে।

সাড়ে ২৩ হাজার পুলিশ। নিরাপত্তা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট। ভোট নজরদারিতে উন্নত প্রযুক্তির ব্যবহার। এলাকায় এলাকায় রুটমার্চ, নাকা তল্লাশি। স্পেশাল ক্যুইক রেসপন্স টিমের নজরদারি। রবিবার মহানগরে মহারণের আগে কলকাতাজুড়ে আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করল রাজ্য নির্বাচন কমিশন।

শনিবার, রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। কমিশন সূত্রে খবর, ভোটের নিরাপত্তা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দেওয়ার জন্য DGP ও CP-কে নির্দেশ দেওয়া হয়েছে। 

কমিশন সূত্রে আরও খবর, ৪ হাজার ৯৫৯টি বুথের মধ্যে ১ হাজার ১৩৯টি বুথ উত্তেজনাপ্রবণ। স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৮৬। এর মধ্যে চিনাপাড়া, পার্কস্ট্রিট, ধাপা ও লাগোয়া এলাকা নিয়ে গঠিত ৭ নম্বর বরোয়, সবচেয়ে বেশি, ২৫০টি  উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে। অন্যদিকে সবচেয়ে কম উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে বেহালা, তারাতলা-সহ আশেপাশের এলাকা নিয়ে গঠিত ১৩ নম্বর বরোয়। সেখানে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ২২। 

রবিবার কলকাতা পুরসভার ভোটে মোতায়েন থাকছে সাড়ে ২৩ হাজার পুলিশ। তার মধ্যে ৫ হাজার রাজ্য পুলিশের কর্মী। তার মধ্যে ১০ জন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার। ডেপুটি কমিশনার থাকবেন ২৬ জন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকবেন ৭১ জন। পাশাপাশি এবারের পুরভোটে প্রযুক্তির ব্যবহার আরও বাড়িয়েছে কমিশন।

তল্লাশি চলে একাধিক হোটেলেও। খতিয়ে দেখা হয় রেজিস্টার। পুরভোটের নিরাপত্তায় নাকা তল্লাশির জন্য ৫০টি এলাকা চিহ্নিত করা হয়েছে। ভোটের দিন শহরের ২০০টি জায়গায় থাকছে পুলিশ পিকেট। জলপথেও রিভার পেট্রোলিং চলবে ৬ জায়গায়। RFS ও RT মোবাইল দিনে-রাতে মিলিয়ে থাকবে ৭২টি। HRFS থাকবে ৩৫টি। থাকবে ১৮টি স্পেশাল ক্যুইক রেসপন্স টিম। শহরে ঢোকার বিভিন্ন পয়েন্ট ও গুরুত্বপূর্ণ এলাকায় চলছে নাকা তল্লাশি। বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে বিধাননগর ও হাওড়া কমিশনারেট, বারুইপুর ও ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget