এক্সপ্লোর

Kolkata: মা ছাড়া ভর্তি করা যাবে না শিশুকে, NRS থেকে অসুস্থ সন্তানকে নিয়ে ফিরলেন অসহায় বাবা

NRS Medical College: নিয়মে থমকে গেল ১১ বছরের ছেলের চিকিৎসা। ঘণ্টার পর ঘণ্টা ইমার্জেন্সির বাইরে অপেক্ষা করে, অসুস্থ ছেলেক নিয়েই ফিরতে হল বাবাকে। এমনটাই অভিযোগ।

সন্দীপ সরকার, কলকাতা: বেড আছে, ভর্তি প্রক্রিয়াও শেষ। অভিযোগ, স্রেফ নিয়মের গেরোয় চিকিৎসা পেল না নাবালক। চার ঘণ্টা বসে থেকে অসুস্থ সন্তানকে নিয়ে ফিরতে হল বাবাকে। ঘটনায় কাঠগড়ায় এনআরএস মেডিক্যাল কলেজ (NRS Medical college)। মা ছাড়া শিশু বিভাগে ভর্তি সম্ভব নয়, জানিয়েছেন হাসপাতালের (Hospital) সুপার (Super)।

মা বা মহিলা সদস্য ছাড়া ভর্তি করা যাবে না শিশুকে। এই নিয়মে থমকে গেল ১১ বছরের ছেলের চিকিৎসা। ঘণ্টার পর ঘণ্টা ইমার্জেন্সির (Emergency) বাইরে অপেক্ষা করে, অসুস্থ ছেলেক নিয়েই ফিরতে হল বাবাকে। এমনটাই অভিযোগ উঠেছে এনআরএস হাসপাতালের বিরুদ্ধে।

নিয়মের গেরোয় আটকে শিশুর ভর্তি। ইউরিনের সমস্যা। ১৮ দিন ইউরিন হয় না। বাবা ছুটে এসেছেন বিহার থেকে ছেলেকে নিয়ে। ভর্তি প্রক্রিয়া শেষ। তবু বেডে তোলা হল না। চরম সমস্যায় পরিবার। চিকিৎসার জন্য বিহারের জামুই থেকে ছেলেকে এনআরএস-এ নিয়ে এসেছিলেন কলকাতায় কর্মরত বাবা। পরিবারের দাবি, ১৮ দিন ধরে প্রস্রাব বন্ধ নাবালকের। বহির্বিভাগে ডাক্তার দেখালে ভর্তি করতে বলা হয়। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হলেও, সঙ্গে কোনও মহিলা থাকায় তাঁকে বেডে দেওয়া হয়নি।

তার জেরে দুপুর থেকে সন্ধে পর্যন্ত ছেলেকে নিয়ে শিশুবিভাগের ইমার্জেন্সির বাইরে বসে রইলেন বাবা। নাবালকের বাবা যুগল যাদব বলেন, "বিহার থেকে নিয়ে এসেছি। ১৮ দিন ইউরিন হয়নি, ভর্তির কাগজ হয়ে গেছে। ক্যাথিটার সরে গেছে। বলার পরও কিছুই করল না। ওর মা এখানে নেই। কোনও মহিলাও নেই। সেজন্য ভর্তি নিল না।" 

রোগীর পরিবারের বন্ধু বলেন, "বাচ্চার মা না থাকলে কি চিকিৎসা পাবে না? এ তো অদ্ভূত নিয়ম। আমরা বলছি আনানোর ব্যবস্থা করছি। তাও বেডে তুলল না।" এ বিষয়ে এনআরএস  মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারের বক্তব্য, শিশু বিভাগে মা অথবা বাড়ির কোনও মহিলা সদস্য ছাড়া ভর্তি করা সম্ভব নয়। বাচ্চাদের একা ভর্তি নেওয়া হয় না। মহিলা সদস্যদেরই থাকতে হয়। বাড়ির লোককে বিষয়টা জানানো হয়েছে। কিন্তু মুমুর্ষু রোগীর চিকিৎসার চেয়ে কি নিয়ম বড়? প্রশ্ন বাবার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget