এক্সপ্লোর

Dengue Death: বরানগরে মামারবাড়িতে গিয়ে জ্বর, মৃত্যু ডেঙ্গি আক্রান্ত যুবকের

চিকিৎসকদের দাবি, চেষ্টা সত্ত্বেও, যুবককে বাঁচানো যায়নি।

কলকাতা: করোনা আবহে এবার ডেঙ্গির দাপট। পিয়ারলেস হাসপাতালের মৃত্যু হল ডেঙ্গি আক্রান্ত এক যুবকের। মৃতের নাম অভিরূপ সাহা। বাড়ি জেমস লং সরণীতে। পরিবার সূত্রে খবর, সম্প্রতি বরানগরে মামারবাড়িতে গিয়েছিলেন যুবক। এরপরই জ্বর আসে। গত সোমবার, পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয় যুবককে। হাসপাতাল সূত্রে খবর, যুবকের প্লেটলেট ৮-৯ হাজারে নেমে আসে। চিকিৎসকদের দাবি, চেষ্টা সত্ত্বেও, যুবককে বাঁচানো যায়নি।

পিয়ারলেস হাসপাতালের চিকিৎসক অজয় সরকার জানিয়েছেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক। তাতেই মৃত্যু হয়েছে। কোভিড ভেবে সবাই দেরি করছে। রিপোর্ট আসতে দেরি হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল।

করোনা আবহের মধ্যেই আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। সেপ্টেম্বরের শুরুতেই কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতে একদিনে তিন জনের শরীরে ডেঙ্গুর অস্তিত্ব ধরা পরে। তার মধ্যে একটি তিন বছরের শিশুও ছিল। 

করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউ এখনও নিয়ন্ত্রণে আসেনি। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্রহর গুনছে রাজ্য। তার মধ্যেই বাড়ছে ডেঙ্গি (Dengue), ম্যালেরিয়ার (Malaria) মতো মশাবাহিত রোগের প্রকোপ। করোনা আবহের মধ্যেই বৃষ্টির হাত ধরে ডেঙ্গির বিপদ চোখ রাঙাচ্ছে। জমা জল ডেঙ্গির মশার আঁতুড়ঘর।  কয়েকদিনের বৃষ্টিতে সেই আঁতুড়ঘরের সংখ্যা বাড়ছে বিভিন্ন এলাকায়। 

কোন্নগর বাসাই গ্রাম কানাইপুর কলোনী ও নপাড়ায় ডেঙ্গুর আতঙ্কে ভুগছেন সকলেই। পুজোর আগে তাই চিন্তায় উত্তরপারা-শ্রীরামপুর ব্লক প্রশাসন। ডেঙ্গু ধরা পড়ার খবর পেয়ে আজ জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর থেকে এলাকা পরিদর্শনে যান আধিকারিকরা। অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) সন্দীপ ঘোষ, উত্তরপাড়া-শ্রীরামপুর ব্লকের বিডিও দীপাঞ্জন সরকার ও কানাইপুর বিএমওএইচ এস পট্টনায়েক পঞ্চায়েতে বৈঠক করেন। ডেঙ্গুর মশা ও লার্ভা নিধনে প্রয়োজনীয় নির্দেশ দেন।জ্বর হলেই রক্ত পরীক্ষা যাতে হয় তা দেখতে বলেন স্বাস্থ্য কর্মীদের।

আরও পড়ুন: শিশুদের জ্বরের ২০ শতাংশই RS ভাইরাসের কারণে, মত চিকিৎসকদের একাংশের

আরও পড়ুন: রাজ্যে করোনায় মৃতের সংখ্যা সামান্য কমলেও বাড়ল দৈনিক সংক্রমণ, শীর্ষে কলকাতা

 

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget