এক্সপ্লোর

ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র, সল্টলেক থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

গতকাল সল্টলেক থেকেই এক অভিযুক্ত পঙ্কজ কুমার সিংহকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু অন্য অভিযুক্ত বৃজেশ কুমার সিংহ এখনও পলাতক বলে জানা যাচ্ছে। 

রঞ্জিত সাউ, বিধাননগর : কল সেন্টারের (Call Centre) আড়ালে চলছিল প্রতারণা চক্র। বিদেশী নাগরিকদের ভুল বুঝিয়ে চলছিল টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা। এবার সেক্টর ফাইভ থেকে গ্রেফতার ভুয়ো কল সেন্টার মামলার মূল পাণ্ডা। ধৃত পঙ্কজ কুমার সিংহকে আজ আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত ৯ অগাস্ট সল্টলেকের (Salt Lake) সেক্টর ফাইভ এলাকার ডিএন ২৪-এর একটি অফিসে ভুয়ো কল সেন্টারের হদিশ পাওয়া গিয়েছিল। এরপরই নড়েচড়ে বসে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Cyber Crime)। ঘটনার তদন্ত শুরু করার পর পুলিশের কাছে প্রতারণা চক্রের দুই মূল অভিযুক্ত পঙ্কজ কুমার সিংহ এবং বৃজেশ কুমার সিংহ নামে দুই ব্যক্তির নাম উঠে আসে। অভিযুক্তদের খোঁজ চালিয়ে গতকাল সল্টলেক থেকেই এক অভিযুক্ত পঙ্কজ কুমার সিংহকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু অন্য অভিযুক্ত বৃজেশ কুমার সিংহ এখনও পলাতক বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন - Behala Double Murder Case: বেহালায় জোড়া খুনে রহস্য, দুপুরে কেন ফোন বন্ধ ছিল মহিলার স্বামীর? উত্তর খুঁজছে পুলিশ

স্থানীয় সূত্রে খবর, সল্টলেকে অফিস খুলে কল সেন্টারের নামে দীর্ঘদিন ধরে প্রতারণা চক্র চালাচ্ছিল অভিযুক্ত দুই ব্যক্তি। গোপন সূত্রে পুলিশের কাছে এই প্রতারণা চক্রের খবর আসে। এরপরই প্রতারকদের ডেরায় হানা দেয় পুলিশ। তদন্তে তাঁরা জানতে পেরেছেন যে, ওই কল সেন্টার থেকে মূলত বিদেশী নাগরিকদের নম্বর এবং তথ্য সংগ্রহ করা হত। পরবর্তীকালে তাঁদের মেল আইডি এবং ফোন নম্বরে মেসেজ পাঠিয়ে বলা হত যে, কোনও ওয়েবসাইট থেকে অনলাইনে তাঁরা কিছু জিনিস কিনেছিলেন এবং সেই কারণেই তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গিয়েছে। স্বাভাবিকভাবেই ওই বিদেশী নাগরিকরা টাকা কেটে নেওয়া যথাযত কারণ জানতে চাইতেন। এবারই শুরু হত প্রতারণার কাজ। তখন সেই ব্যক্তিদের একটি ফোন নম্বর দেওয়া হত এবং সেই নম্বরে যোগাযোগ করতে বলা হত। প্রতারিত ব্যক্তিরা যখনই ওই নম্বরে যোগাযোগ করতেন, তখনই তাঁদের ভুল বুঝিয়ে তাঁদের থেকে টাকা হাতিয়ে নেওয়া হত। দীর্ঘদিন ধরে চলা এই প্রতারণার চক্রের মূল পাণ্ডা পঙ্কজ কুমার সিংহ আদতে চিৎপুরের বাসিন্দা। গতকাল সল্টলেক থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, মূলত কল সেন্টারের ডিরেক্টর হিসেবে কাজ করত ওই ব্যক্তিষ কিন্তু অন্য আর এক অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক। তার সন্ধান চালাচ্ছে পুলিশ।

ভুয়ো কল সেন্টার মামলা কান্ডে এর আগে আরও দশজনকে গ্রেফতার করেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালিয়েই দুই মূল অভিযুক্তর নাম উঠে এসেছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget