এক্সপ্লোর

TMC News: 'আমি কিন্তু এখনও চেয়ারে আছি, সারারাত জেগে...', ভবানীপুরে দাঁড়িয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: ভবানীপুরে দাঁড়িয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্য়ায়। কমিশনের ভূমিকায় প্রশ্ন।

কলকাতা: নিজের ঠিক করা নিয়ম নিজেই ভেঙেছেন। বাড়িতে না থেকে ভোটের দিন সকাল থেকে রাস্তায় তিনি। এবার বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নির্বাচন কমিশন এবং ভবানীপুরের অবজার্ভারদের নিয়ে বিস্ফোরক দাবি করলেন। মমতার দাবি, অবজার্ভাররা থানায় গিয়ে চাপ দিচ্ছেন। তৃণমূলের লোকজনকে গ্রেফতার করতে বলছেন। এভাবে ভোট করানো নিয়ে প্রশ্ন তুললেন তিনি। (Mamata Banerjee)

এদিন মমতা বলেন, "মানুষের অধিকার রক্ষার প্রশ্ন। আমি চাই, আমাদের দলও চায়...এখনও যে চেয়ারে আছি, দলের চেয়ারেও আছি. দলের চেয়ারপার্সন হিসেবে বলছি, ভোটটা শান্তিতে হোক। মানুষকে অধিকার প্রয়োগ করতে দেওয়া হেোক। কিন্তু বিশেষ কিছু অবজার্ভার আনা হয়েছে বিভিন্ন জায়গা থেকে অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে, যারা বাংলাকে বোঝে না। আমি কিন্তু সারা রাত জেগে ছিলাম। এবং অবজার্ভাররা থানায় গিয়ে প্রেসার ক্রিয়েট করছে। আমাদের দলকে টার্গেট করে যে সব এজেন্টকে গ্রেফতার করো।" (TMC News)

আরও পড়ুন: নিয়ম ভাঙলেন মমতা, দুপুর পর্যন্ত অপেক্ষা না করে সকাল থেকেই ভবানীপুরের রাস্তায়, শুভেন্দু বললেন, ‘ঠেলায় না পড়লে…’

মমতা আরও বলেন, "আমার ইয়ুথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছে। তার জন্য চেতলায় যেতে হয়েছিল আমাকে। থানায় আৎ আমি যাইনি। ববি গিয়ে ছাড়িয়ে এনেছে। বাবাই ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এলাকার পপুলার ছেলে। তার বাড়িতে গিয়ে রাত্রি ২টোর সময় সিআরপিএফ-এর একদল গুন্ডা, সরি সিআরপিএফ ফোর্স, স্থানীয় পুলিশ ছাড়া বাড়িতে হামলা করা হয়। ওর বউ একা বাড়িতে ছিল বাচ্চাকে নিয়ে। বলেছে বাবাই নেই। সত্যিই ছিল না। লাথিটাথি মেরে, ওর ফোন কেড়ে নিয়ে বলেছে বাবাই যেন কোনও কাজ না করে। আমি আপনাদের দেখাতে পারি, ওর বাড়িতে রাতের বেলায়..."

আরও পড়ুন: ভবানীপুরে মমতার ভাইকে হুঁশিয়ারি পুলিশের, কার্তিক বন্দ্যোপাধ্য়ায় বললেন, ‘সন্ত্রস্ত পরিবেশ...'

এর পর নিজের মোবাইল ফোনেই একটি ভিডিও দেখান মমতা। একটি ছবিও দেখান তিনি, যা ভাঙড়ের বলে জানান। মমতা বলেন, "ভাঙড়ে নৃশংসতা দেখুন। পুলিশ এভাবে মেরেছে। ওসি এর জন্য দায়ী। এভাবে অত্যাচার করেছে। এর পরও মানুষ ওদের ভোট দেবে! আমাদের কর্মীদের রাতে মেরেছে। এটা কী গুন্ডারাজ চলছে? দেশ বিক্রি করে দিয়েছি। এভাবে ভোট হয়? এভাবে ভোট হয় না। শান্তিপূর্ণ ভোট হয়। গণতন্ত্রের উৎসব ভোট। কিন্তু গণতন্ত্রের ১২টা বাজিয়ে দিয়েছে। উদ্দেশ্য স্পষ্ট, বিজেপি জোর করে ভোটে কারচুপি করতে চাইছে। আমাদের লোকজন মরতেও প্রস্তুত।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget